নির্ধারিত দিনের আগেই ওটিটি প্ল্যাটফর্ম আমাজনে মুক্তি পাচ্ছে পরিচালক পবণ কৃপালিনীর হরর কমেডি ফিল্ম ‘ভূত পুলিশ’। গত মাসে ট্রেলার মুক্তির আগেই নির্মাতারা জানিয়েছিলেন, আগামী ১৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘ভূত পুলিশ’। কিন্তু মঙ্গলবার জানা গেল ১৭ সেপ্টেম্বর নয়, তার আগে ১০সেপ্টেম্বর থেকেই ওটিটিতে শুরু হয়ে যাবে ‘ভূত পুলিশ’-এর স্ট্রিমিং। ছবির নতুন পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে জানিয়েছেন ‘ভূত পুলিশ’-এর কলাকুশলীরা।

ট্রেলার মুক্তির পর থেকেই মজাদার এই ভূতের ছবি নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। ছবিতে দুই ভণ্ড তান্ত্রিকের চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলি খান ও অর্জুন কাপুর। তাঁদের বিপরীতে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজ ও ইয়ামি গৌতমকে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৯ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে