ছোটবেলায় দশ বাই দশ ফুট মাপের একটি ঘরে থাকতেন অভিনেতা ভিকি কৌশল। এক সাক্ষাৎকারে তা নিয়ে স্মৃতিচারণা করেছেন ব্লকবাস্টার উড়ি ছবির এই অভিনেতা। ডিসকভারি প্লাসের অ্যাডভেঞ্চার শো ‘ইনটু দ্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’র একটি পর্বে উপস্থিত হয়ে ভিকি বলেন, যে বাড়িতে তিনি বড় হয়েছেন সেখানে ‘কোন আলাদা রান্নাঘর বা বাথরুম ছিল না’। শুক্রবার প্রিমিয়ার হবে এই এপিসোড।
শোতে এসে ভিকি বলেন, ‘এমন একটি বাড়িতে বড় হয়েছি যা বলতে গেলে এখনকার দিনে যে বস্তিঘর তার থেকে কিছুটা বড় আকারের। একটি ১০ বাই ১০ ঘর, যেখানে আলাদা বাথরুম ছিল না। পরিবারের সকলে মিলে এক বাথরুম ব্যবহার করেছি। রান্না ঘর ছিল খুবই ছোট। পরিবারের সকলের জন্য আলাদা রুম ছিলো না। সেখানেই আমার জন্ম। এবং সেখান থেকেই আমার পরিবারিক যাত্রা শুরু হয়েছে। আমি পরিবারের সঙ্গে প্রতিটা ধাপ পাড় করে এসেছি। আমি মনে করি কষ্টের ওইদিনগুলো আমাকে একজন আত্মনির্ভর মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে।’
ভারত মহাসাগরে অভিযান শুরু করার আগে অভিনেতা বলেন, ‘গভীর জলের প্রতি আমার একটা বিরাট ভয় রয়েছে। আমি আসলে জীবনে কখনও সমুদ্রের জলের নীচে যাইনি। এমনকি অগভীর সমুদ্রের জল বা গভীর সমুদ্রের জলও নয়। কখনোই না! যদিও আমরা সমুদ্রের জলে যাচ্ছি। এটা আমি প্রথমবার করতে যাচ্ছি এবং আশা করি আমার ভয় দূর হবে।’
‘ইনটু দ্য ওয়াইল্ড’ টেলিভিশনের জনপ্রিয় অ্যাডভেঞ্চার শো। সেখানে কখনও বেয়ার গ্রিলসকে একা একা অ্য়াডভেঞ্চার ট্যুরে বেড়িয়ে পড়তে দেখা যায়। আবার কখনও সেলিব্রিটিরা তাঁর সঙ্গে যোগ দেন। এবার বেয়ার গ্রিলসের সঙ্গে অ্যাডভেঞ্চারে মেতে উঠতে দেখা যাবে ভিকিকে।
শীঘ্রই ভিকিকে পরিচালক আদিত্য ধরের নতুন ছবি ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’-তে দেখা যাবে। এছাড়াও মেঘনা গুলজার পরিচালিত শ্যাম বাহাদুরের বায়োপিকে দেখা যাবে এই অভিনেতাকে। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’, ‘মি. লেলে’ এবং ‘তখত’-র মতো একাধিক ছবির কাজ রয়েছে তাঁর হাতে।
গুঞ্জন রয়েছে এই বছর ডিসেম্বরে প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। ইতিমধ্যেই যার প্ল্যানিং চলছে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে