বিয়ে করছেন ভারতীয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। বর্তমান প্রেমিক ভিকির সঙ্গে আগামী ডিসেম্বরে পবিত্র রিশতায় বাঁধা পড়তে চলেছেন তিনি। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ভেঙে যাওয়া প্রেম, প্রাক্তন প্রেমিকের মর্মান্তিক মৃত্যু— সব নেগেটিভ ইমোশন পেরিয়ে ব্যক্তিগত জীবনকে নতুন করে গুছিয়ে নিচ্ছেন অঙ্কিতা। বন্ধু-বান্ধব ও আত্মীয় পরিজনদের জানানো হয়ে গেছে। আমন্ত্রণ পত্রও খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আমন্ত্রিতদের কাছে।
জানা গেছে, আগামী ১২, ১৩ ও ১৪ ডিসেম্বর জমকালো অনুষ্ঠানের মধ্য় দিয়ে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অঙ্কিতা ও ভিকি। মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে হবে বিয়ের আসর।
অঙ্কিতার সঙ্গে প্রায় সাড়ে তিন বছরের প্রেমের সম্পর্ক ভিকি জৈনের। প্রাক্তন প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর দিশেহারা হয়ে পড়েছিলেন অঙ্কিতা। ওই সময় অঙ্কিতা পাশে পেয়েছিলেন ভিকিকে।
কঠিন সময় পেরিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছেন অঙ্কিতা। গুছিয়ে নিচ্ছেন নিজের জীবন। কিছুদিন আগে ইনস্টাগ্রামে এক লম্বা পোস্টে ভিকির উদ্দেশে অঙ্কিতা লিখেছিলেন, ‘ভিকি, কঠিন সময়ে তুমি আমার পাশে ছিলে। আমাকে সামলে রেখেছিলে। ভাল রেখেছিলে। তুমি পৃথিবীর সেরা প্রেমিক। তোমাকে খুবই ভালবাসি।’

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১১ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে