অনেক দিন ধরেই বলিউডে জল্পনা, বাবা হতে চলেছেন অভিনেতা বরুণ ধাওয়ান। সাম্প্রতিক সময়ে স্ত্রীকে নিয়ে বেশ কয়েকবার হাসপাতালে যেতেও দেখা গেছে অভিনেতাকে। তবে এত দিন এ বিষয় এড়িয়ে গেলেও, আজ রোববার স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন বরুণ। বাবা হতে চলেছেন তিনি, অন্তঃসত্ত্বা তাঁর স্ত্রী নাতাশা দালালা।
বরুণের পোস্ট করা সাদা-কালো ছবিতে হাঁটু গেড়ে বসে বরুণকে নাতাশার বেবি বাম্পে চুমু দিতে দেখা গেছে। নাতাশার পরনের পোশাকে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি অন্তঃসত্ত্বা। ছবিটি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘আমরা অন্তঃসত্ত্বা। আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদ চাই’। সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয়ের ইমোজি।
বরুণের পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত থেকে সহকর্মীরা। সামান্থা রুথ প্রভু, মৌনি রায়, জাহ্নবী কাপুর, মালাইকা আরোরা, সোনাম কাপুর, অর্জুন কাপুর, কৃতি শ্যানন, শোভিতা ধুলিপালা, রোহান শ্রেষ্ঠা, ম্রুণাল ঠাকুর থেকে চিত্রাঙ্গদাসহ আরও অনেকে হবু মা-বাবাকে ভালোবাসায় ভাসিয়েছেন।
উল্লেখ্য, ২০২১ সালে দীর্ঘ দিনের প্রেমিকা নাতাশা দালালাকে বিয়ে করেন বরুণ ধাওয়ান। আরব সাগরের উপকূলবর্তী অলিবাগে, সাসওয়ান হ্রদের লাগোয়া পাম গাছে ঘেরা এক রিসোর্টে বসেছিল বিয়ের আসর।
উল্লেখ্য, বরুণ ধাওয়ানকে সামনে দেখা যাবে সামান্থা রুথ প্রভুর বিপরীতে ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১২ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে