বয়সটা যেন শুধুই একটা সংখ্যা, যেন শুধু ক্যালেন্ডারেই বাড়ে—এমনটিই দেখিয়েছেন বলিউডের ‘মাস্ত মাস্ত’ গার্ল রাভিনা ট্যান্ডন। ৪৭ বছর বয়স্ক রাভিনা ট্যান্ডন নিজের নতুন ঝলক দেখালেন আবার। বহুল প্রতীক্ষিত ‘কেজিএফ—চ্যাপ্টার ২’-তে অন্যতম চরিত্র ‘রামিকা সেন’ হিসেবে তাঁর লুক ইতিমধ্যে প্রশংসা পেয়েছে।
তবে তার আগেই নেটফ্লিক্সের আগামী সিরিজ ‘আরণ্যক’ -এর মাধ্যমে ওয়েবজগতে অভিষেক হচ্ছে রাভিনার। ইতিমধ্যেই টিজার প্রকাশ হয়েছে, ভক্তদের প্রশংসাও পাচ্ছে ‘আরণ্যক’।
নব্বইয়ের দশকের সাড়া জাগানো অভিনেত্রী এই বয়সে এসে কতটা নিপুণ অভিনয় দেখাবেন ওয়েব সিরিজে, তা দেখার অপেক্ষায় আছেন অনেকেই। আগামী ১০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘আরণ্যক’।
গল্পটা হিমালয়ের পার্বত্য অঞ্চলের ঘন জঙ্গলের প্রেক্ষাপটে। আর সেই পরিপ্রেক্ষিতেই সিরিজের নামকরণ হয়েছে ‘আরণ্যক’।
হিমালয়ের গহিন অরণ্য। সূর্যের আলোও ঢোকে না। সেখানেই উৎপাত এক রক্তপিপাসু জন্তুর, যার ভয়ে তটস্থ সেখানকার নিরাপত্তাকর্মীরা। এক রাতে সেই ভয়ংকর জন্তুকে শেষ করার পরিকল্পনা নিয়ে নামে পুলিশ কর্মকর্তা কস্তুরি। তারপর, কী হয়? সেই গল্পই বলবে ‘আরণ্যক’।
এ ওয়েব সিরিজে রাভিনা ট্যান্ডন ছাড়াও আছেন পরমব্রত চট্টোপাধ্যায়, আশুতোষ রানা, জাকির হুসেন, মেঘনা মালিকের মতো দক্ষ অভিনয়শিল্পীরা। কস্তুরি চরিত্রে অভিনয় করেছেন রাভিনা। সিরিজটির পরিচালক বিনয় ওয়েকুল। প্রযোজনায় সিদ্ধার্থ রায় কাপুর, রমেশ সিপ্পি ও রোহান সিপ্পি।
রাভিনা নতুন করে আলোচনায় এসেছেন আরও এক কারণে। ব্লকবাস্টার হতে যাওয়া ‘সূর্যবংশী’ ছবিতে ‘টিপ টিপ বরষা পানি’ গানটি নতুন করে তৈরি হয়েছে। পারফর্ম করেছেন অক্ষয় ও ক্যাটরিনা। নতুন গানটি প্রশংসা পেয়েছে। তবে এই গানে রাভিনার পারফরম্যান্স ভোলেননি দর্শক। ‘সূর্যবংশী’র হাত ধরে তিনিও হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৬ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৬ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে