ভারতের টেলিভিশন অভিনেত্রী উরফি জাভেদ পোশাকের কারণে খুবই আলোচিত। বিচিত্র পোশাকের জন্য প্রায়ই তিনি হোন সংবাদের শিরোনাম। এবার তার বিতর্কিত পোশাক নিয়ে মন্তব্য করেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর।
সম্প্রতি কারিনা কাপুরের শো মির্চি প্লাস-এ অতিথি হয়ে এসেছিলেন রণবীর কাপুর। উদ্দেশ্য নিজের সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এর প্রচারণা। সেখানেই কারিনা প্রশ্ন করেন রণবীরকে, উরফিকে তিনি চেনেন কিনা? এতে সম্মতি জানান অভিনেতা। এরপরই উরফির পোশাক নিয়ে জানতে চান কারিনা। কৌশলে উত্তর দেওয়ার চেষ্টা করছিলেন রণবীর। কিন্তু এরপরই রণবীরকে এক কথায় উত্তর দিতে বলেন কারিনা। কারিনা প্রশ্ন রাখেন উরফি পোশাক কি ভালো রুচির পরিচয় বহন করে, না কি তা নিম্ন রুচির পরিচয় বহন করে? এমন প্রশ্নে খুব বেশি সময় না নিয়েই রণবীরের উত্তর নিম্ন রুচির পরিচয় বহন করে উরফির পোশাক।
যদিও রণবীরের এই মন্তব্যে এখনো কোনও পাল্টা প্রতিক্রিয়া মেলেনি উরফির জাভেদের।
বক্স অফিসে বেশ ভালো অবস্থানে আছে রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমাটি। মুক্তির মাত্র নয় দিনে শত কোটির ক্লাবে প্রবেশ করে ‘তু ঝুটি ম্যায় মক্কার’। সিনেমাটিতে রণবীর কাপুরের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া। আর এই ছবির মাধ্যমেই অভিনয় জগতে পা রেখেছেন প্রযোজক-পরিচালক বনি কাপুর। রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন—স্ট্যান্ডআপ কমেডিয়ান অনুভব সিং বাসসিকে। লাভ রঞ্জন পরিচালিত সিনেমাটি কিছুদিন পরে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১০ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে