‘ভিকি ডোনার’, ‘আর্টিকেল ১৫ ’, ‘আন্ধাধুন’ খ্যাত বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার সিনেমা মানেই ভক্তদের প্রত্যাশা একটু বেশিই। আয়ুষ্মানের সদ্য মুক্তি পাওয়া পলিটিক্যাল থ্রিলার ‘আনেক’ ইতিমধ্যে নানা মহলে প্রশংসা কুড়িয়েছে। তবে ছবিটির প্রথম দিনের বক্স অফিস সংগ্রহ হতাশ করছে ভক্তদের।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুয়ায়ী, ‘আনেক’ মুক্তির দিন আয় করেছে মোটে ২ কোটি রুপির মতো। ছবিটি অন্তত ৩ কোটি রুপি সংগ্রহ করবে বলে প্রত্যাশা ছিল অনেকের। বক্স অফিস ইন্ডিয়ার হিসাবে, প্রথম দিনের আয় ১ কোটি ৭৫ লাখ রুপি।
বিশ্লেষকদের মতে, হলিউড সুপারস্টার টম ক্রুজের ‘টপ গান: ম্যাভেরিক’-এর কারণে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি ‘আনেক’। এ ছাড়া, গত সপ্তাহে মুক্তি পাওয়া ‘ভুলভুলাইয়া টু’ ছবিটিও অনেকটা কঠিন করে তুলবে ‘আনেক’-এর বক্স অফিস সাফল্য।
‘আর্টিকেল ১৫’ ছবিতে উচ্চবর্ণ ও নিম্নবর্ণের বৈষম্যের কঙ্কালসার চেহারা পর্দায় তুলে ধরেছিলেন পরিচালক অনুভব সিনহা। এবার তিনি উত্তর-পূর্ব ভারতের অবহেলিত মানুষের গল্প বলার চেষ্টা করেছেন। রাজনীতির পাশা খেলায় মানুষকে ঘুঁটির মতো অবস্থান বদলাতে হয়। ‘আনেক’ সিনেমার মাধ্যমে এ কথাই বলতে চেয়েছেন পরিচালক। রাজনীতির স্বার্থে কীভাবে যুদ্ধ বজায় রাখতে হয় তা-ও দেখিয়েছেন।
ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। আরও রয়েছেন মনোজ পাহওয়া ও কুমুদ মিশ্র। বাকি অভিনয়শিল্পীরা প্রত্যেকে উত্তর-পূর্ব ভারতের। গতকাল ২৭ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘আনেক’।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে