
বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান ব্যক্তিগত জীবনে সব সময় থাকেন আলোচনায়। কখনো নোরা ফতেহির সঙ্গে, কখনো আবার অনন্যা পাণ্ডের সঙ্গে ছড়িয়েছে প্রেমের গুঞ্জন। এবার নাম জড়াল এক মডেলকে নিয়ে, যাঁর সঙ্গে বর্ষবরণের রাতে সময় কাটিয়েছেন আরিয়ান।
জানা গেছে, এবার কোনো বলিউড ডিভা নয়, ব্রাজিলের এক মডেলকে নাকি মন দিয়েছেন শাহরুখপুত্র। ওই মডেলের নাম লারিসা বোনেসি। বর্ষবরণের রাতেও সেই প্রেমিকার সঙ্গেই সময় কাটালেন আরিয়ান।
বর্ষবরণের রাতে আরিয়ানের নিজস্ব বিপণন সংস্থার পার্টি ছিল মুম্বাইয়ে। সেখানেই আসেন লারিসা। পার্টিতে প্রবেশ করার সময় তাঁকে ক্যামেরাবন্দী করেন পাপারাজ্জিরা। মুহূর্তেই সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে দুজন একসঙ্গে পার্টিতে প্রবেশ করেননি। একসঙ্গে ক্যামেরার সামনে ধরাও দেননি।

পার্টিতে কালো প্যান্টের সঙ্গে সাদা রঙের টি-শার্ট পরেছিলেন আরিয়ান। এর ওপরে বেছে নিয়েছিলেন লেয়ার্ড জ্যাকেট। অন্যদিকে, লারিসা বেছে নেন গোলাপি রঙের ঝলমলে পোশাক। মধ্যরাতে এই পার্টি থেকে মাথা নিচু করে বের হন আরিয়ান। এ সময় তিনি বেতালে পা ফেলেন। ভিডিওতে বোঝা যাচ্ছে, মদ্যপান করেছেন আরিয়ান। কোনোমতে মাটির দিকে তাকিয়ে পা ফেলছেন। তবে সেদিকে লক্ষ ছিল নিরাপত্তারক্ষীদের। ফলে নির্বিঘ্নে গাড়ি পর্যন্ত পৌঁছে যান তিনি। এ সময় আরিয়ানের পেছন পেছন বেরোন তাঁর মদ্যপ বন্ধুরা। তাঁরাও বেতালে হাঁটছিলেন।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১০ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে