বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে আমির খানের নাম। বাণিজ্যিক ঘরানার সঙ্গে সামাজিক প্রভাবের মিশ্রণে গল্প বলার ধরনকে নতুন করে সংজ্ঞায়িত করেছেন তিনি। বক্স অফিসে বলিউডের প্রথম ১০০ কোটি, ২০০ কোটি ও ৩০০ কোটির মাইলফলক তাঁর গড়া। আমিরকে বলা হয় মিস্টার পারফেকশনিস্ট। ১৪ মার্চ ৬০ বছর পূর্ণ হবে অভিনেতার। আমির খানের ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছে চলচ্চিত্র উৎসবের। ‘আমির খান: সিনেমা কা জাদুকর’ শিরোনামের উৎসবটি আয়োজন করেছে ভারতের মাল্টিপ্লেক্স চেইন পিভিআর আইনক্স।
আমির খান: সিনেমা কা জাদুকর উৎসবে প্রদর্শিত হবে আমির খান অভিনীত পাঁচটি সিনেমা। সিনেমাগুলো হলো ‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘লগান’, ‘তারে জামিন পার’, ‘থ্রি ইডিয়টস’ ও ‘দঙ্গল’।
পিভিআর আইনক্সের নির্বাহী পরিচালক সঞ্জীব কুমার বিজলি বলেন, ‘ভারতীয় সিনেমার সত্যিকারের একজন মশালবাহক আমির খান। সিনেমায় তাঁর অবদান অনেক। তিনি কখনো ভিন্ন ধারার চিত্রনাট্য বেছে নিতে পিছু হটেননি। ইন্ডাস্ট্রিতে নতুন নতুন মাইলস্টোন সেট করেছেন আমির খান। তাঁকে নিয়ে সিনেমা কি জাদুকর উৎসব আয়োজন করতে পেরে আমরা গর্বিত।’
সঞ্জীব কুমার জানান, ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত ভারতজুড়ে পিভিআর আইনক্সের থিয়েটারে দেখা যাবে সিনেমাগুলো। এর আগে রাজ কাপুর, অমিতাভ বচ্চনদের মতো অভিনেতাদের সিনেমা নিয়েও আইনক্স আয়োজন করেছিল উৎসবের।
আমিরকে সবশেষে দেখা গিয়েছিল ‘লাল সিং চাড্ডা’ সিনেমায়। ২০২২ সালে মুক্তির পর সিনেমাটি ব্যর্থ হওয়ায় ভেঙে পড়েছিলেন আমির। অভিনয়ই ছেড়ে দিতে চেয়েছিলেন। তবে পরিবার ও কাছের মানুষদের অনুরোধে ফিরেছেন আবার। তবে জানিয়ে দিয়েছেন, ক্যারিয়ারের শেষ ভাগে আছেন তিনি। তাই আগামী ১০ বছর সবচেয়ে বেশি কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সময়ে নিজে কাজ করার পাশাপাশি নতুন প্রতিভা তুলে আনার কথাও জানান আমির। হয়ে উঠতে চান নতুনদের জন্য প্ল্যাটফর্ম। আগামী ডিসেম্বরে মুক্তি পাবে আমির খানের ‘সিতারে জামিন পার’। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘তারে জামিন পার’ পরিচালনা করেছিলেন আমির খান। তবে এর সিকুয়েলটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন আর এস প্রসন্ন।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে