
তামিল রোম্যান্টিক কমেডি সিনেমা ‘লাভ টুডে’ বক্স অফিস কাঁপানোর আভাস দিচ্ছে। শুক্রবার চলচ্চিত্রটির শুরুটা বেশ ভালো ছিল, শনিবারই আয় বেড়ে যায় ৭০ শতাংশ। মুক্তির প্রথম চার দিনেই সাড়ে ১৩ কোটি রুপি আয় করেছে লাভ টুডে।
এক যুগল তাদের ব্যক্তিগত ফোন একজন আরেকজনের সঙ্গে বিনিময় করে। এরপর জীবনে ঘটতে থাকে নানা ঘটনা, যা একটা সময়ে তাদের জীবনকে দুর্বিষহ করে ফেলে। এমন একটি ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে তামিল রোম্যান্টিক কমেডি চলচ্চিত্র ‘লাভ টুডে’।
এজিএস এন্টারটেইনমেন্টের ব্যানারে চলচ্চিত্রটি পরিচালনা এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রদীপ রঙ্গনাথন। এতে আরও অভিনয় করেছেন তামিল ও মালয়লাম অভিনেত্রী ইভানা ও রভীনা রবি।
পরিচালক প্রদীপের মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল বক্স অফিস কাঁপানো সুপার হিট ‘কোমালি’ (২০১৯)। শুধু তামিলনাড়ুতেই এটি ৪০ কোটি রুপি আয় করে। ‘লাভ টুডে’ তাঁর দ্বিতীয় ছবি। আগামী সপ্তাহে শেষে বোঝা যাবে প্রদীপ তাঁর আগের রেকর্ড ভাঙতে পারবেন কি না।
সপ্তাহ শেষে ছবিটির মোট সংগ্রহের পরিমাণ ১৩ কোটি ৫০ লাখ রুপি। এর মধ্যে শুধু তামিলনাড়ু থেকেই এসেছে আনুমানিক ১২ কোটি ৭০ লাখ রুপি এবং কর্ণাটক থেকে ৪০ লাখ রুপি। সপ্তাহ শেষে কর্ণাটকে এর আয় ব্যাপক বৃদ্ধি পায়—শুক্রবারের তুলনায় রোববারে সংগ্রহ ছিল প্রায় ছয় গুণ বেশি।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৪ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে