স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষে অন্যতম সশস্ত্র আন্দোলনের নাম নকশালবাড়ি আন্দোলন। নকশাল বাড়িতে আন্দোলনের আগুন প্রথম জ্বলে উঠলেও দাবানলের মত তা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। সারা দেশে সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সিপিআইএমএল। সারা বিশ্বের কাছে বামপন্থীদের কাছে অন্যতম ঐতিহাসিক আন্দোলনের দলিল হিসেবে থেকে গেছে এই নকশাল আন্দোলন।
এবার পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়ের পরিচালনায় এই নকশাল আন্দোলন নিয়েই তৈরি হচ্ছে হিন্দি ওয়েব সিরিজ। তিনটি সিজনে তুলে ধরা হবে এই সিরিজের গল্প। ১৯৪৭ থেকে ২০১০ পর্যন্ত বিশ্বজুড়ে বামপন্থী আন্দোলনের কাহিনির বিভিন্ন দিক তুলে ধরা হবে দর্শকদের কাছে। জানা গেছে, সিরিজের প্রথম সিজন জুড়ে থাকবে নকশাল আন্দোলনের পটভূমি, কাহিনি এবং এই আন্দোলনের প্রধান নেতা চারু মজুমদারের জীবনের খুঁটিনাটি দিক। এই চারু মজুমদার ওয়েব সিরিজের মূল চরিত্র। এই চরিত্রে অভিনয় করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। অন্যদিকে, এই প্রথম সিজনেরই আরও একটি মূল চরিত্র সিদ্ধার্থ শঙ্কর রায়। সেই সময়ের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চরিত্রে সব্যসাচী চক্রবর্তীকে দেখা যাবে।
এই প্রথমবার একসঙ্গে দেখা যাবে দুই ইন্ডাস্ট্রির প্রশংসিত দুই অভিনেতাকে। তবে এই ওয়েব সিরিজে শুধু এরা দু’জনই নয়, দেখা যাবে আরও সব অভিজ্ঞ অভিনেতাদের। তালিকায় রয়েছে পরেশ রাওয়াল,বোমান ইরানি। জ্যোতি বসুর চরিত্রে দেখা যেতে পারে পরেশ রাওয়ালকে।
বর্তমানে চলছে চিত্রনাট্য লেখার কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরেই শুরু হবে সিরিজের শুটিং। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে নকশালবাড়ির আন্দোলন নিয়ে এই ওয়েব সিরিজ।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৯ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে