
নব্বইয়ের দশকে আন্ডারওয়ার্ল্ডের হুমকির একটি ঘটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন অভিনেত্রী সোমি আলী। বার্তা সংস্থা আইএএনএস–এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সোমি আলী সেই সময়ে সালমান খানের সঙ্গে কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করেছেন। পাশাপাশি বলিউডের সঙ্গে তাঁর সম্পর্ক, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের প্রভাব এবং আরও অনেক কিছু জানিয়েছেন তিনি।
সোমি আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ৯০–এর দশকে যখন বলিউডের সঙ্গে দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেই সময় তিনি বিষয়টি টের পেয়েছেন কিনা। স্বচক্ষে দেখা এমন কোনো ঘটনা আছে কিনা, বলে কারও কাছ থেকে দাউদের বিষয়ে কিছু শুনেছেন কিনা। জবাবে সোমি বলেন, ‘আমি এ বিষয়ে অনেক কথাবার্তা শুনেছি, কিন্তু কেউ সরাসরি দাউদের নাম নিত না, ছোটা শাকিলের (দাউদের সহযোগী) নামও কেউ বলত না। মানুষ এদের আন্ডারওয়ার্ল্ড বলে ডাকত।’
সোমি আরও বলেন, ‘দিব্যা ভারতী আমার খুব ভালো বন্ধু ছিল। আমরা “আন্দোলন” সিনেমার শুটিংয়ের সময় বেঙ্গালুরুতে খুব কাছাকাছি এসেছিলাম। আমি দিব্যাকে জিজ্ঞাসা করেছিলাম আন্ডারওয়ার্ল্ড কী? দিব্যা আমাকে উল্টো জিজ্ঞাসা করেছিল, “তুমি কি মাফিয়ার ব্যাপারে জানো? ” আমি বলেছিলাম, “হ্যাঁ, আমেরিকাতে ইতালিয়ান মাফিয়া আছে। ” তখন দিব্যা বলেছিল, “আন্ডারওয়ার্ল্ড আর মাফিয়া একরকম। ”’
সোমি আরও একটি হুমকির বিষয়েও তথ্য দিয়েছেন। ওই সময় সালমান খানকে এই হুমকি দেওয়া হয়েছিল।
সোমি স্মরণ করেন, ‘আমি সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তিন বছর ধরে তাঁর সঙ্গে ছিলাম। একবার, আমাদের শোয়ার ঘরের ল্যান্ডলাইনে একটি কল আসে। অপরপক্ষ আমাকে অপহরণ করার হুমকি দিয়ে বলে, “সালমানকে বলো, সোমি আলীকে আমরা তুলে নিয়ে যাব। ”’
সোমি বলেন, ‘যখন আমি সালমানকে এটি বলি, সে আতঙ্কিত হয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি সামলে নেয়। কিন্তু সে কখনোই আমাকে বলেনি কীভাবে এটি “হ্যান্ডেল” করেছে।’
সালমানকে যে ব্যক্তি ফোন কল করেছিল সে কে—এ ব্যাপারে কখনো জানতে চেয়েছিলেন কিনা, এ প্রশ্নে সোমি বলেন, ‘আমি সালমানকে দু’তিনবার জিজ্ঞাসা করেছিলাম। কিন্তু সে বলেছিল, “এসব জানার দরকার নেই। ”’
সোমি আরও বলেন, সালমান তাঁকে এসব বিষয় থেকে দূরে রেখেছিলেন। কারণ সালমান জানতেন, সোমি সরল মনের।
সোমি আলী অভিনেত্রী এবং সমাজকর্মী। তিনি ৯০-এর দশকে বলিউডে বেশ সক্রিয় ছিলেন। প্রায় আট বছর সালমান খানের সঙ্গে সম্পর্কে ছিলেন। সালমান খান একপর্যায়ে ঐশ্বরিয়া রাইয়ের প্রতি দুর্বল হয়ে পড়লে সে সম্পর্ক ভেঙে যায়। এরপর ১৯৯৯ সালে সোমি ভারত ছেড়ে চলে যান। বর্তমানে তিনি ‘নো মোর টিয়ার্স’ নামে একটি এনজিও পরিচালনা করেন। মানবপাচার ও গার্হস্থ্য সহিংসতার শিকার নারীদের নিয়ে তিনি কাজ করেন।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১১ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে