‘মিস ইউনিভার্স’ হওয়ার পরপরই বলিউডে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন সুস্মিতা সেন। বলিউডে পা ফেলেই রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন তিনি। এরপর পর্দায় নিজের অভিনয়শৈলীতে ধীরে ধীরে দর্শকদের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও যেমন কুড়িয়েছেন, তেমনি ঝুলিতে ভরেছেন একাধিক পুরস্কার। তবে সাফল্য পেলেও একটা সময়ের পর নিয়মিত বড় পর্দায় দেখা যেত না তাঁকে। এরপর ২০১০-এর পর প্রায় ১০ বছর বড় পর্দা থেকে উধাও হয়ে গিয়েছিলেন তিনি। বছরখানেক আগে ফের অভিনেত্রী হিসেবেই ফিরলেন সুস্মিতা। তবে বড় পর্দায় নয়, হাজির হলেন ওটিটি প্ল্যাটফর্মে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বড় পর্দা থেকে এই লম্বা বিরতি নেওয়ার কারণ হিসেবে তিনি জানালেন, যে ধরনের সিনেমা ও চরিত্রে তিনি অভিনয় করতে চাইছিলেন, সেরকম প্রস্তাব তাঁর কাছে আসছিল না। অতএব বাধ্য হয়েই তাঁকে ওই সিদ্ধান্ত নিতে হয়েছিল।
সুচরিতা ত্যাগীকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে সুস্মিতা বলেন, ‘অভিনয় থেকে ১০ বছরের যে বিরতি নিয়েছিলাম, সেই সময়ে নিজের জীবনের লক্ষ্যগুলো আরও ভালোভাবে বুঝতে পেরেছিলাম। নিজের কাছে আরও স্পষ্ট হয়েছিল ক্যারিয়ার ও জীবনে থেকে ঠিক কী কী আমি চাই এবং চাই না। বড় পর্দায় ভালো চরিত্রে প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে আমার বয়স অবশ্যই একটি ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তবে আরও একটি কথা এ ক্ষেত্রে রয়েছে, যা সমান গুরুত্বপূর্ণ। কাজ পাওয়ার জন্য আসলে আমি ছোটাছুটি করতে পারি না। মানে মুখ ফুটে কারও কাছে কাজ চাওয়ার ব্যাপারে অনিচ্ছা কাজ করে আমার। কীভাবে কাজ চাইতে হয়, সেই ব্যাপারটি আমার প্রায় অজানা। বলতে চাইছি, নিজে থেকে কাজ চাওয়ার ব্যাপারে আমি খুবই কাঁচা একজন মানুষ।'

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে