৩ অক্টোবর শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদককাণ্ডে গ্রেপ্তার করে ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তারপর থেকে কিং খানকে সেভাবে বাইরে দেখা যায়নি। আরিয়ানের জামিন আবেদনের সময় আদালতে আরিয়ানের মা গৌরী খানকে দেখা গেলেও এখনো শাহরুখের সঙ্গে সামনাসামনি দেখা হয়নি শাহরুখপুত্র আরিয়ানের। গতকাল ১৮ দিন পরে সামনে এলেন তিনি। বৃহস্পতিবার সকালে ছেলে আরিয়ান খানের সঙ্গে আর্থার রোড জেলে দেখা করতে যান শাহরুখ। ভারতীয় একাধিক গণমাধ্যম জেল সূত্রে বলছে, প্রায় ২০ মিনিট ছেলের সঙ্গে কথা হয় শাহরুখের। এ সময় ছেলেকে সাহস জোগান শাহরুখ। সবশেষ গতকাল বুধবার আরিয়ানের জামিন নামঞ্জুর হয়েছে। বিশেষ আদালত জামিন দেননি তাঁকে। তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন মুম্বাইয়ের উচ্চ আদালতে। উচ্চ আদালত ২৬ অক্টোবর শুনানির দিন ধার্য করেন। কাজেই ২৬ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে আরিয়ান খানকে।
ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করার কয়েক ঘণ্টার মধ্যেই এনসিবির একটি দল হাজির হয় মান্নতে। মিনিট পনেরো সেখানে ছিলেন কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তারা। তবে এনসিবির কর্মকর্তারা জানান, তল্লাশি নয়, তদন্তের খাতিরে শাহরুখের বাড়িতে গিয়েছিলেন তাঁরা।
অন্যদিকে আজ বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডের বান্দ্রার বাড়িতে এনসিবির তল্লাশি হয়। অনন্যার বাড়ি থেকে কিছু সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যায়। তার মধ্যে ছিল অনন্যার ল্যাপটপ ও মোবাইল ফোন। অনন্যাকে এনসিবি দপ্তরে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। আরিয়ানের সঙ্গে তাঁর যোগসূত্র রয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
এসবের মধ্যে আগামী ২ নভেম্বর ৫৬ বছরে পা রাখছেন কিং খান। তবে এবারের জন্মদিনে কোনো আড়ম্বর থাকবে না। প্রতিবছর শাহরুখের জন্মদিনে তাঁর বাড়ি মান্নতের সামনে ভিড় করেন ভক্তরা। দেশ-বিদেশের দূর-দূরন্ত থেকে মানুষ এসে জড়ো হন মান্নতের সামনে। ভক্তদের সামনে হাত নেড়ে অভিবাদন জানান শাহরুখ।
কিন্তু এবার এসব করার মতো মন নেই অভিনেতার। শাহরুখের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এবার কিং খান সবাইকে অনুরোধ করবেন, যাতে তাঁর জন্মদিনে বাড়ির সামনে অনুরাগীরা জড়ো না হন।
আরও পড়ুন

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১১ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে