ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট। প্রাক্-বিবাহ অনুষ্ঠান থেকে বিয়ে—কয়েক মাস ধরে আলোচনায় আম্বানি পরিবার। বিশ্বের বড় বড় তারকা থেকে রাজনীতিবিদ, ব্যবসায়ী—আম্বানির ডাকে এক হয়েছিলেন সবাই। গতকাল শুক্রবার বিয়ের অনুষ্ঠানে বসেছিল তারার হাট। এদিন বিয়ের আসরে সপরিবার আসেন অমিতাভ বচ্চন। কিন্তু পরিবারের বাকিরা একসঙ্গে থাকলেও পুরো আয়োজনে তাঁদের সঙ্গে দেখা যায়নি ঐশ্বরিয়া ও আরাধ্যকে।
ছেলে অভিষেক বচ্চন, মেয়ে শ্বেতা বচ্চন নন্দা, নাতনি নব্য নভেলি নন্দাসহ পুরো পরিবার নিয়ে জয়া বচ্চন ও অমিতাভ বচ্চন হাজির হন রাধিকা-অনন্তর বিয়ের রেড কার্পেটে। ছেলে অভিষেক আর নাতনি নব্য নভেলি নন্দার সঙ্গে রং মিলিয়ে পোশাক পরেছিলেন বাবা অমিতাভ। সবাই সেজেছিলেন সোনালি রঙের পোশাকে। মেয়ে শ্বেতাও পরেছিলেন গোলাপি ও সোনালি রঙের লেহেঙ্গা। অন্যদিকে, জয়ার পরনে ছিল সোনালি জরির কাজ করা লাল-কালো শাড়ি।
পুরো পরিবার একসঙ্গে থাকলেও এদিন অনুষ্ঠানে আলাদা করে মেয়ের হাত ধরে এসে হাজির হন ঐশ্বরিয়া। পাপারাজ্জির সঙ্গে মেয়েকে নিয়ে পোজও দিয়েছেন অভিনেত্রী। পুরো অনুষ্ঠানে বচ্চন পরিবারের সঙ্গে দূরত্ব বজায় রেখেই চলেন তিনি।
সোনালি জরির কাজ করা লাল সালোয়ার স্যুট ছিল ঐশ্বরিয়ার পরনে। চুল খোলা রেখে মাথায় পরেছিলেন টিকলি, সঙ্গে বেছে নিয়েছিলেন মানানসই গয়না ও লাল ভেলভেটের হ্যান্ডব্যাগ। বেশ জমকালো সাজে ধরা দিয়েছিলেন তিনি। অন্যদিকে, মেয়ে আরাধ্য পরেছিল আকাশি রঙের সালোয়ার স্যুট। তাঁদের আলাদা করে আসা বচ্চন পরিবারে ভাঙনের গুঞ্জনকে আরও যেন উসকে দিল।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১০ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে