দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। আজ বৃহস্পতিবার দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর ডিরেক্টরেট অব ফিল্ম ফেস্টিভ্যালে এই ঘোষণা দেন।
ঘোষণার পরপরই প্রকাশ জাভড়েকর টুইটারে লেখেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ২০২০ সালের দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হচ্ছেন দেশের অন্যতম সেরা অভিনেতা রজনীকান্ত। প্রযোজক, অভিনেতা ও চিত্রনাট্যকার হিসাবে তাঁর অবদান চিরকাল মনে রাখা হবে।’
রজনীকান্তের এই সাফল্যে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
১৯৭৫ সালে তামিল সিনেমার মাধ্যমে অভিনয়ের ক্যারিয়ার শুরু করা রজনীকান্ত এখনও দাপটের সঙ্গে টিকে আছেন। এ বছর মুক্তি পাবে তার অভিনীত অ্যাকশন সিনেমা ‘আন্নাথি’।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৬ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৬ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে