ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী মোহাম্মদ রফি। দেশাত্মবোধক গান, প্লেব্যাক, বিরহের গান, রোমান্টিক গান, সুফি-কাওয়ালি থেকে ভজন-ভক্তিমূলকসহ সংগীতের সব ঘরানায় অবাধ বিচরণ ছিল প্রয়াত এই শিল্পীর। এবার পর্দায় দেখা যাবে মোহাম্মদ রফির জীবনী। এমনটাই জানালেন রফির ছেলে শাহিদ রফি।
ভারতের গোয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার ৫৪তম আসরে গত মঙ্গলবার সম্মান জানানো হয় মোহাম্মদ রফিকে। সেখানেই বায়োপিকের খবর দেন শাহিদ রফি। তিনি জানান, এখন চলছে সিনেমার চিত্রনাট্য তৈরির কাজ। বায়োপিকটির পরিচালনায় থাকতে পারেন উমেশ শুক্লা; যিনি বলিউড সিনেমা ‘ওহ মাই গড’ ও ‘১০২ নট আউট’ পরিচালনা করেছেন। রফির বায়োপিকে ব্যবহার করা হবে শিল্পীর গান। তবে এ সিনেমায় রফির চরিত্রে কে অভিনয় করবেন, তা জানাননি শাহিদ রফি।
মোহাম্মদ রফির গাওয়া গান এখনো মানুষের মুখে মুখে। ‘লিখে যো খত তুঝে’, ‘আজ মৌসুম বড়া বেইমান’, ‘ম্যায় জিন্দেগি কা সাথ নিভাতা চলা গ্যায়া’, ‘কৌন হ্যায় যো স্বপ্নো মে আয়া’ থেকে ‘পর্দা হ্যায় পর্দা’, ‘গুলাবি আঁখে’, ‘ক্যায়া সে ক্যায়া হো গায়া’সহ হাজারের বেশি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ রফি। ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই পাড়ি দিয়েছেন। তাঁর জীবনের বহু অজানা কথা ফুটে উঠবে বায়োপিকে।
আগামী ২৪ ডিসেম্বর মোহাম্মদ রফির জন্মশতবর্ষ। জানা গেছে, সেদিন আনুষ্ঠানিক ঘোষণা আসবে বায়োপিকের। তখন জানা যাবে সিনেমার নাম আর মোহাম্মদ রফি চরিত্রের অভিনেতার নাম।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১৪ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৫ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে