করোনাকালীন বিপর্যয় কাটিয়ে আবারো চাঙ্গা হচ্ছে সিনেমা হল। দর্শক মুখিয়ে আছে বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘মিশন এক্সট্রিম’ দেখার।
আর মাত্র ১৩ দিন পর দেশ ও বিদেশে মহাসমারোহে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত পুলিশ অ্যাকশন থ্রিলার ছবিটি। এরই মধ্যে শুরু হয়েছে এর হল বুকিং। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে খুলনার ‘শঙ্খ’ ও ‘চিত্রালি’ দিয়ে শুরু হয়েছে ‘মিশন এক্সট্রিম’র হল বুকিং। রাজধানীর নিকেতনে প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশনের অফিসে সিনেমা হল বুকিংয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এ প্রসঙ্গে সিনেমাটির অন্যতম প্রযোজক সানী সানোয়ার বলেন, ‘‘আনুষ্ঠানিকভাবে ‘মিশন এক্সট্রিম’র হল বুকিংয়ের কার্যক্রম শুরু হলো। সবাই ব্যাপক উৎসাহ নিয়ে আমাদের সিনেমাটি প্রদর্শন করতে আগ্রহ দেখাচ্ছেন। এটা বেশ ভালো লাগার বিষয়। করোনা পরবর্তী সঙ্কট কাটিয়ে ‘মিশন এক্সট্রিম’ সর্বোচ্চ সিনেমা হলে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শকবৃন্দ পূর্ণ তৃপ্তি এবং আনন্দচিত্তে সিনেমা দেখে বের হবেন বলে আশা রাখছি।’’
বহুল প্রতীক্ষিত ছবি ‘মিশন এক্সট্রিম’ আগামী ৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে এটি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে।
একযোগে দেশ ও দেশের বাইরে ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ছবিটির কাঙ্ক্ষিত ট্রেলার। ধুন্ধুমার অ্যাকশন ও রহস্যঘেরা আবহে শ্বাসরুদ্ধকর ট্রেলারটি দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।
ছবিটি ৪ টি মহাদেশের প্রায় ৮টি দেশে বাংলাদেশের সাথে ৩ ডিসেম্বর একযোগে মুক্তির বিষয় নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। পুলিশ অ্যাকশন থ্রিলারটি সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমদ। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ। এছাড়াও অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত তাসকিন রহমান, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত।
কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত ছবিটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।
কুল নিবেদিত ‘মিশন এক্সট্রিম’ ছবিটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানী সানোয়ার নিজেই। সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে