সম্পর্কে দূরত্বের কারণে মাঝেমধ্যে তৈরি হয় অনিশ্চয়তা, সন্দেহ, অনেকখানি ক্ষোভ। এ রকম এক লং ডিস্টেন্স রিলেশনশিপের গল্প নিয়েই শিহাব শাহীন নির্মাণ করেছেন সিনেমা ‘কাছের মানুষ দূরে থুইয়া’।
ভিন্নধর্মী শপথ গ্রহণের মাধ্যমে ৩ আগস্ট এক জমকালো অনুষ্ঠানে ওটিটি প্ল্যাটফর্ম চরকি ‘মিনিস্ট্রি অব লাভ’ নামের একটি প্রজেক্টের ঘোষণা দেয়। যেখানে ১২ জন জনপ্রিয় নির্মাতার ১২টি ভালোবাসার গল্প নিয়ে ১২টি অরিজিনাল ফিল্ম বানাচ্ছেন। এই পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে থাকছেন জনপ্রিয় পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী।
সিনেমাটি নিয়ে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘শিহাব শাহীন রোমান্টিক ঘরানার গল্প বলার ক্ষেত্রে বেশ পটু একজন। তাঁর সুখ্যাতি আমরা সবাই জানি। আমি নিশ্চিত, এই কাজেও শিহাব ভাই প্রেমের সহজ অনুভূতিগুলো, দূরত্বের বেদনাদায়ক অনুভূতিগুলো, কাছে আসার আনন্দদায়ক অনুভূতিগুলো তুলে ধরতে পারবেন। এই সিনেমায় ফারিণ-প্রীতমের কাস্টিংটা দারুণ হয়েছে। আমি মুখিয়ে আছি কাজটি দেখার জন্য।’
সিনেমার গল্প নিয়ে পরিচালক শিহাব শাহীন বলেন, ‘জীবনে অসংখ্য প্রেমের গল্প বানিয়েছি। কিন্তু এবারের প্রেমের গল্প বলতে গিয়ে নতুন কিছু অনুভূতি হয়েছে। এইটা একদম নতুন গল্প। যদিও প্রতিটি কাজেই নতুন কিছু অভিজ্ঞতা হয়।’
শিহাব শাহীন বলেন, ‘দূরত্ব ভালোবাসার ওপর কীভাবে স্ট্রেস দেয়, কীভাবে সম্পর্কের টানাপোড়েন তৈরি করে তা এই সিনেমায় থাকবে। যাঁরা প্রবাসে থাকেন, তাঁরা এটা ভালো ধরতে পারবেন। এটা একটা স্পর্শের গল্প।’
‘কাছের মানুষ দূরে থুইয়া’র কিছু শুটিং হয়েছে বাংলাদেশের রাজশাহী আর কিছু অংশ হয়েছে অস্ট্রেলিয়ায়। সিনেমার মূল চরিত্রে দেখা যাবে তাসনিয়া ফারিণকে। সদ্য বিবাহিত এই অভিনেত্রী জানান, সিনেমার গল্পের সঙ্গে নাকি তাঁর জীবনের অনেকখানি মিল রয়েছে।
ফারিণ বলেন, ‘এই সিনেমার গল্প আমার জীবনের সঙ্গে অনেকখানি মিলে যায়। আমার আর আমার হাসবেন্ডের লং ডিসটেনস রিলেশন ছিল। তাই নিজের সঙ্গে কানেক্ট করে কাজ করতে ভালো হয়েছে। সিনেমায় আমার চরিত্রের নাম শারমিন। সে অতীতের সম্পর্কে নিয়ে বেশ ঝামেলায় পড়েছিল। তবে ফারহানের সঙ্গে মিট করার পর দারুণ কিছু হয়।’
কাছের মানুষ দূরে থুইয়া সিনেমার সঙ্গে কীভাবে যুক্ত হলেন—এমন প্রশ্নে প্রীতম হাসান বলেন, ‘শিহাব ভাই (পরিচালক) একদিন হঠাৎ ফোন দিয়ে জানালেন তাঁর কাছে একটা গল্প আছে। তারপর ভাইয়ের সঙ্গে বসে চিত্রনাট্য দেখার পর আমি শিওর হয়েছি আমি কাজটা করতে চাই। খুব সুন্দর স্টোরি লাইনের সিনেমা এটা।’
এই সিনেমায় নিজের চরিত্র নিয়ে প্রীতম বলেন, ‘আমি এখানে রুয়েটের একজন স্টুডেন্টের চরিত্র করেছি। একটা ট্রমাটিক ও হার্ডশিপ চাইল্ডহুড নিয়ে বড় হয় ছেলেটি। সে বেশ রুক্ষ আর অনেক কিছু সম্পর্কে তার জানা নেই। তবে প্রথমবার প্রেম পরে অনেক কিছুই বদলে যেতে থাকে তার জীবনে।’

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৮ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে