সৌমিত্র চট্টোপাধ্যায়ের সব গল্প কি জানা হয়েছে? কলকাতার সংবাদমাধ্যম কিংবা সহকর্মীরা এখনো তাঁকে নিয়ে কত কিছু জানছেন আগ্রহ নিয়ে। পরান বন্দ্যোপাধ্যায় যেভাবে দেখেছেন তাঁকে, লিলি চক্রবর্তী হয়তো সেভাবে নয়। কৌশিক সেনের কাছে তিনি আদর্শ শিক্ষক, যাঁর কাছে অভিনয়ের অ আ ক খ শেখা। মমতাশঙ্কর জানতেনই না, ‘প্রেম মোদিত মানস কহ রাম রাম রাম’ গানটি সৌমিত্র কী চমৎকারভাবে গাইতেন। কিংবদন্তি অভিনেতার এমন অজানা অচেনা অনেক দিক যত্ন করে ক্যামেরাবন্দি করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সেই অজানা সৌমিত্রকেই বাংলা নববর্ষে, ১৫ এপ্রিল বাঙালির উপহার হিসেবে ‘অভিযান’ সিনেমার মাধ্যমে তুলে দিতে চাইছেন পরমব্রত।
আকিরা কুরসাওয়ার কাছে যেমন ছিলেন মিফুনে, তেমনই সত্যজিৎ রায়ের নায়ক ছিলেন সৌমিত্র। এই সৌমিত্রই আবার ছিলেন মঞ্চের সম্রাট। সাহিত্যের জগতেও পদচারণা। রঙের তুলি হাতে ধরলে ক্যানভাসে ফুটে উঠত তাঁর মনের কল্পনা। আদ্যোপান্ত রাজনীতিসচেতন মানুষ। শিল্পীর এই অসামান্য সফরকেই পর্দায় তুলে ধরেছেন পরমব্রত।
‘অভিযান’ সিনেমার টিজার মুক্তি পেয়েছিল এক বছর আগে। করোনার কারণে মুক্তি পিছিয়েছে। তখন থেকেই দর্শক প্রত্যাশা নিয়ে আছেন কবে মুক্তি পাবে। সৌমিত্রর পাশাপাশি তাঁর অল্প বয়সের চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। মহানায়ক উত্তমকুমারের ভূমিকায় অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সৌমিত্রকন্যা পৌলমী বসুর চরিত্রে অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত। সত্যজিৎ রায়ের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক কিউ। এ ছাড়াও রয়েছেন রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, তনুশ্রী চক্রবর্তী, সুজন মুখোপাধ্যায়, ত্রিধা চৌধুরী, পাওলি দাম, পায়েল সরকার, তুহিনা দাস, পদ্মনাভ দাশগুপ্ত, সমদর্শী দত্ত, জয়রাজ ভট্টাচার্য, দুলাল লাহিড়ী, শুভাশিস মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বসুর মতো তারকা। প্রবাদপ্রতিম শিল্পী নিজের প্রবীণ বয়সের চরিত্রে অভিনয় করেছেন।
পরিচালক বরাবরই চেয়েছেন, বাণিজ্যিক ছবি নয়, তাঁর এই অভিযান আবিষ্কার করুক সৌমিত্র চট্টোপাধ্যায়ের সেই সব দিক, যা কেউ কোনো দিন জানতে চাননি।
ট্রেলার লিংক:

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১০ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে