ঢালিউডের ব্যস্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই হাজির হন বিভিন্ন অবতারে। সিনেমায় ব্যস্ততার বাইরেও ফ্যাশন নিয়ে বেশ সচেতন এই অভিনেত্রী। ওয়েস্টার্ন পোশাক থেকে শুরু করে বাঙালিয়ানা—সব পোশাকেই মিম দ্যুতি ছড়ান তাঁর সৌন্দর্যে।
আজ নিজের ফেসবুকে ধূসর শাড়িতে সাদা গোলাপ হাতে বেশ কিছু ছবি শেয়ার করেছেন মিম। ভক্তরা তাঁকে ভাসাচ্ছেন প্রশংসায়, ছবিগুলো রীতিমতো ভাইরাল।
একজন মন্তব্য করেছেন, ‘আপনার জন্য অনেক অনেক ভালোবাসা।’ আরেকজন লিখেছেন, ‘সৌন্দর্যের দেবী’। এ ছাড়া বেশির ভাগ ভক্ত মন্তব্যের ঘরে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমুজি।
‘পরাণ’ ও ‘দামাল’-এর পর বিদ্যা সিনহা মিম হাজির হচ্ছেন তাঁর নতুন সিনেমা ‘অন্তর্জাল’ নিয়ে। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। অভিনেত্রী তাঁর ফেসবুকে জানিয়েছেন, পাঁচ মহাদেশে একযোগে মুক্তি পাচ্ছে ‘অন্তর্জাল’।
সিনেমাটি নিয়ে এক অনুষ্ঠানে মিম বলেছিলেন, ‘এমন গল্পের সিনেমা এর আগে কখনো হয়নি। আমি যখন চরিত্রটি পাই তখন ভাবছিলাম কীভাবে চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব! এই ছবিতে এক অন্য মিমকে পাবেন সবাই।’
আইসিটি বিভাগের উদ্যোগে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। এতে মিমকে দেখা যাবে একজন সাইবার যোদ্ধার চরিত্রে।
বিদ্যা সিনহা মিম ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমন প্রমুখ।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে