একই মাসে মুক্তি পাচ্ছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত দুটি চলচ্চিত্র। বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর মুক্তি পাবে মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’। ছবিতে তাঁর বিপরীতে থাকছেন আবু হুরায়রা তানভীর।
অন্যদিকে আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ঐশী অভিনীত ছবি ‘মিশন এক্সট্রিম’। এই ছবিতে ঐশী নায়িকা হয়েছেন চিত্রনায়ক শুভর। এরই মধ্যে ছবিটির ট্রেইলার মুক্তি পেয়েছে।
‘মিশন এক্সট্রিম’ পুলিশি অ্যাকশন ছবি। অন্যদিকে ‘রাতা জাগা ফুল’ সরকারি অনুদানের ছবি। দুটো ছবি নিয়েই ঐশীর প্রত্যাশা অনেক।
ঐশী বলেন, ‘একই মাসে দুটি ছবি মুক্তি যেমন আনন্দের, তেমনি একটু টেনশনের। দুটি ছবি নিয়েই আমার প্রত্যাশা অনেক। আমি মনে করি, দুটি ছবিই ইন্ডাস্ট্রিতে আমার অবস্থান আরও শক্ত করবে।’
অভিনেতা মীর সাব্বির নাট্যপরিচালক হিসেবে সফল। প্রথমবার সরকারি অনুদানের ছবি নির্মাণ করেছেন তিনি। ইতিমধ্যেই ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দিয়েছেন। পরিচালনার পাশাপাশি থ্রিলার ও রোমান্টিক ধারার ‘রাত জাগা ফুল’ ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন মীর সাব্বির। সহ-প্রযোজনার পাশাপাশি বিশেষ একটি চরিত্রে অভিনয়ও করেছেন তিনি।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে