ঢাকাই ছবির মতো পুরো বছরটা খুঁড়িয়ে চলেছে টালিউডও। কলকাতার বাংলা ছবির এই ইন্ডাস্ট্রিতে অক্টোবরের আগ পর্যন্ত ১৩টি ছবি মুক্তি পেয়েছে। কিন্তু দীর্ঘ লকডাউন কাটিয়ে অনভ্যস্ত দর্শককে হলে ফেরানোটা যেমন ছিল কঠিন, তেমনই চ্যালেঞ্জের।
চিত্রটা বদলায় অক্টোবরের শুরুতে। দেব প্রযোজিত ও ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘গোলন্দাজ’ মুক্তি পায় ১০ অক্টোবর। এ ছবিটি দর্শক দারুণভাবে গ্রহণ করেন। হলে ভিড় করে ‘গোলন্দাজ’ দেখতে শুরু করেন দর্শক। এ ছবির হাত ধরেই চলতি বছর প্রথম ব্যবসায়িক সাফল্যের মুখ দেখে টালিউড।
এরপর দেব প্রযোজিত আরেক ছবি ‘হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী’ রিলিজ দেওয়া হয় টেলিভিশনে। অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত এ ছবিটিও ভালোই প্রশংসা পেয়েছে।
দেব প্রযোজিত বছরের সর্বশেষ ছবি ‘টনিক’ মুক্তি পেয়েছে ২৪ ডিসেম্বর। মুক্তির পরই সমস্ত রেকর্ড ছাপিয়ে ফেলেছে ‘টনিক’। শো হাউসফুল তো বটেই, এমনই অবস্থা, টিকিটও নাকি পাওয়া যাচ্ছে না!
বাধ্য হয়ে অতিরিক্ত শোয়ের ব্যবস্থা করেছে মাল্টিপ্লেক্স। দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা-সাংসদ দেব। টুইটারে লিখেছেন, ‘করোনা পরবর্তী সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে টনিক। অনুরাগীদের ভালবাসা আর ভরসার জন্য ধন্যবাদ।’
‘টনিক’ ছবির হাল ধরেছেন দুই অভিনেতা— পরাণ বন্দ্যোপাধ্যায় ও দেব। দুই প্রজন্মের গল্প বলছে এই ছবি। ‘টনিক’ করতে গিয়ে আশি বছর বয়সেও বিরাট ঝুঁকি নিয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে চড়েছেন, বেলুন ধরে উড়েছেন। ছবির ট্যাগলাইন ‘নো প্যানিক অনলি টনিক’ মনে ধরেছে দর্শকদের।
‘টনিক’ পরিচালনা করেছেন অভিজিৎ সেন। প্রযোজনায় বেঙ্গল টকিজ, সহ প্রযোজনা করেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস। সংগীত পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১০ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে