চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত নাট্যশিল্পী, প্রবীণ নাট্যসংগঠক অভিনেতা মাসুদ আলী খান। আজ বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর গ্রিন রোডের নিজ বাসভবনে মারা গেছেন তিনি। মাসুদ আলী খান দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। দীর্ঘদিন অভিনয়ও করতে পারছিলেন না। বয়সের ভারে ঠিকমতো হাঁটাচলাও করতে পারতেন না তিনি। হুইলচেয়ারে চলাফেরা করতেন। তাই বেশির ভাগ সময় ঘরেই কাটাতে হতো মাসুদ আলী খানকে। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। অভিনেতার মৃত্য সংবাদটি নিশ্চিত করেছেন রবিন মণ্ডল। তিনিই অভিনেতার দেখাশোনা করতেন। মৃত্যুর সময় অভিনেতার পাশে ছিলেন তাঁর মেয়ে ও জামাতা।
১৯৫৬ সালে দেশের প্রথম নাটকের দল ড্রামা সার্কেলের সঙ্গে যুক্ত হন মাসুদ আলী খান। সেই থেকে ৫ দশকেরও বেশি সময় টানা অভিনয় করেছেন তিনি।
তাঁর অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘দুই দুয়ারি’, ‘দীপু নাম্বার টু’ ও ‘মাটির ময়না’। তাঁর অভিনীত আলোচিত কয়েকটি নাটক ‘কূল নাই কিনার নাই’, ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’ ইত্যাদি।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে