আজ শনিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব। এ সময় শাকিবের সঙ্গে ছিলেন রাষ্ট্রপতির ছেলে ও প্রযোজক আরশাদ আদনান। সৌজন্য সাক্ষাৎ শেষে একসঙ্গে ইফতার করেন শাকিব, আরশাদ ও হারুন।
ইফতারের বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে হারুন অর রশীদ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ সারা দিনের কার্যক্রম শেষ করে প্রতিদিনের ন্যায় ১৯তম রোজার ইফতার করলাম। হঠাৎ করেই বাসায় আসেন চিত্রনায়ক শাকিব খান ও মহামান্য রাষ্ট্রপতি ছেলে মো. আরশাদ আদনান।’
উল্লেখ্য, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে আরশাদ আদনান প্রযোজিত শাকিব খান অভিনেতা সিনেমা ‘রাজকুমার’। সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। ২৩ মার্চ প্রকাশ পায় এই সিনেমার ফার্স্টলুক পোস্টার। এরপর ২৮ মার্চ অন্তর্জালে প্রকাশ করা হয় এই সিনেমার প্রথম গান। ‘প্রিয়তমা’র মতো এবারও সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল।
গেল বছর এ ত্রয়ীর মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’র রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ নিয়েছেন পরিচালক হিমেল আশরাফ। তিনি আগেই জানিয়েছেন, ‘রাজকুমার’ দিয়ে বাংলা সিনেমায় নতুন ইতিহাস লেখা হতে পারে।
প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে রাজকুমার। সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ প্রমুখ।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৮ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে