ঈদুল আজহায় মুক্তির দৌড়ে শামিল হলো মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’। আজ শনিবার পোস্টার মুক্তির মাধ্যমে ঈদে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।
ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা ডার্ক ওয়ার্ল্ড। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ফুটেজ ছড়িয়ে একটি চক্র প্রতারণা করে। তাদের নির্মূলের অভিযান নিয়েই সিনেমার গল্প। এতে অভিনয় করেছেন— মুন্না খান, কৌশানী মুখার্জি, দীপা খন্দকার, মিশা সওদাগর, শিবা শানু প্রমুখ। অভিনয়ের পাশাপাশি সিনেমার প্রযোজনা করেছেন মুন্না খান।
সিনেমাটি নিয়ে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘ডার্ক ওয়ার্ল্ড একটি গল্পভিত্তিক সিনেমা। হলে দর্শক উপভোগ করবে সিনেমাটি। ঈদের প্রতিটি সিনেমাই আমাদের সিনেমা। সব সিনেমার সাফল্য কামনা করি।’
ডার্ক ওয়ার্ল্ড দিয়েই বিরতি কাটিয়ে বড় পর্দায় ফেরার কথা ছিল মাহিয়া মাহির। কিন্তু এক দিন শুটিং করেই প্রযোজক ও নায়ক মুন্না খানের সঙ্গে অভিমান করে সিনেমা থেকে সরে দাঁড়ান মাহি। পরবর্তীতে মাহির জায়গায় অভিনয় করেন পশ্চিমবঙ্গের কৌশানী।
সর্বশেষ ঈদুল ফিতরে রেকর্ড ১১টি সিনেমা মুক্তি পেলেও এবার ঈদুল আজহায় সেই সংখ্যা নেমে আসতে পারে অর্ধেকে। ‘ডার্ক ওয়ার্ল্ড’সহ এখন পর্যন্ত মুক্তির ঘোষণা এসেছে চারটি সিনেমার। বাকি সিনেমাগুলো হল— শাকিব রায়হান রাফির ‘তুফান’, রাশীদ পলাশের ‘ময়ূরাক্ষী’ ও মোহাম্মদ ইকবালের ‘রিভেঞ্জ’।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৮ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে