আজ ২৫ অক্টোবর একসঙ্গে দুটি আলোচিত হলিউড সিনেমা মুক্তি পাচ্ছে দেশে। জনপ্রিয় সুপারহিরো সিনেমা ভেনম ফ্রাঞ্চাইজির নতুন ছবি ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে আজ। একই দিনে সিনেমাটি মুক্তি পাচ্ছে দেশের স্টার সিনেপ্লেক্সে। এ ছাড়া ১৬ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পাওয়া সাইকো হরর সিনেমা ‘স্মাইল টু’ মুক্তি পাচ্ছে আজ স্টার সিনেপ্লেক্সে।
ভেনম: দ্য লাস্ট ড্যান্স
হলিউডের জনপ্রিয় সুপারহিরো চলচ্চিত্র ভেনম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’ মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৩ সালের ৮ নভেম্বর। কিন্তু হলিউডে ধর্মঘটের কারণে কাজ বন্ধ হয়ে যায় সিনেমাটির। অবশেষে আজ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে সিনেমাটি। এটি ভেনম ট্রিলজির চূড়ান্ত পর্ব। ভেনম চরিত্রে এবারও থাকছেন টম হার্ডি। এ ছাড়া থাকছেন জুনো টেম্পল, চিওয়েটেল ইজিওফোর ও ক্লার্ক ব্যাকো। পরিচালনা করেছেন কেরি মার্সেল। চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে কেরি মার্সেল ও টম হার্ডি। প্রথম দুটি সিনেমা পরিচালনা করেছিলেন যথাক্রমে রুবেন ফ্লেশার ও অ্যান্ডি সার্কিস। বক্স অফিসে মোট ১.৩ বিলিয়ন আয় করেছিল সিনেমা দুটি।
স্মাইল টু
হলিউডের জনপ্রিয় সাইকো-হরর ফ্রাঞ্চাইজি ‘স্মাইল’-এর দ্বিতীয় কিস্তি ‘স্মাইল টু’। প্রথমটির মতো এই পর্বটিও পরিচালনা করেছেন পার্কার ফিন। ‘স্মাইল’ শিরোনামে প্রথম সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২২ সালে। ১৭ মিলিয়ন ডলার বাজেটের এই সিনেমা তখন ২১৭ মিলিয়ন আয় করেছিল।

একজন পপশিল্পীকে ঘিরে তৈরি হয়েছে সিনেমার গল্প। ওই শিল্পী গান নিয়ে ট্যুরে যাওয়ার পরিকল্পনা করছে। ঠিক সেই সময় তার সঙ্গে ঘটতে থাকে একের পর এক অলৌকিক ঘটনা। এমন প্রেক্ষাপটে কী করবে পপ স্টার, কী করে রক্ষা পাবে সেই অশরীরী শক্তির হাত থেকে, কেনইবা এমন ঘটনার শিকার হলো সে? এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ‘স্মাইল ২’ সিনেমায়।
স্মাইল টু সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নাওমি স্কট। আরও থাকছেন সোসি বেকন, পিটার জ্যাকবসন, কাইল গ্যালনার, লুকাস গেগ প্রমুখ। ১৮ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার পর এখন পর্যন্ত ৫০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে সিনেমাটি।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১৪ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৫ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে