২০১৮ সালে চ্যানেল আইতে টিভি সিরিজ হিসেবে প্রচারিত হয়েছিল ‘সাত ভাই চম্পা’। ৬ বছর পর তা হয়ে গেল পূর্ণদৈর্ঘ্য সিনেমা। টিভি সিরিজটিকে নতুন করে সংযোজন করে এবার সিনেমা হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে। ইতিমধ্যে সেন্সর বোর্ড থেকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নেওয়া হয়েছে ছাড়পত্র।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিন জানিয়েছে, বাংলার সেই জনপ্রিয় লোকগাঁথা এবার আসছে আইস্ক্রিনে। প্রথমবারের মতো ঐতিহ্যে সমৃদ্ধ ফোক ফ্যান্টাসি গল্প নিয়ে তৈরি ‘সাত ভাই চম্পা (আদি পর্ব ১) ’ মুক্তি দিচ্ছে এই ওটিটি প্ল্যাটফরম। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল ১৬ জুন থেকে আইস্ক্রিনের দর্শক প্রিমিয়াম কনটেন্ট হিসেবে এটি উপভোগ করতে পারবেন।
পৌরাণিক এসব গল্পে দর্শকদের সব সময় অন্যরকম আগ্রহ থাকে। সেই গল্প সিনেম্যাটিক ছোঁয়া আইস্ক্রিনে মুক্তি দেওয়া হচ্ছে ‘সাত ভাই চম্পা’।
ছোট্ট বালক আমির চাঁদকে রাজমাতা গল্প শোনাতেন। সেই গল্পে ছিল রাজপুত্র ও রাজকণ্যার প্রণয়। বঙ্গের রাজপুত্র বিজয়বাহু ও রাজ জামাতা তাতারখাঁর প্রচণ্ড যুদ্ধ করে হারানো রাজ্যজয়ের কাহিনিসহ বিভিন্ন রূপকথা মেশানো ঐতিহাসিক কাহিনি উঠে আসবে ‘সাত ভাই চম্পা’য়, যেটি প্রথম পর্ব হিসেবে দুই ঘণ্টার বেশি ব্যাপ্তির চলচ্চিত্র আইস্ক্রিনে ওয়েব ফিল্ম হিসেবে মুক্তি পাচ্ছে। পরবর্তী শেষ পর্বও আগামীতে মুক্তি দেওয়া হবে।
‘সাত ভাই চম্পা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিত সিনহা, শানারাই দেবি শানু, নওশাবা আহমেদ, মুনমুন আহমেদ, আহমেদ শরীফ, মানস বন্দ্যোপাধ্যায়সহ ৫২টি জোনে ২০০ শিল্পী। এটি পরিচালনা করেছেন রিপন নাগ। চিত্রনাট্য করেছেন রিপন নাগ, নাজাকাত খান, ইমতিয়াজ সজিব। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৪ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে