‘নাদান’ সিনেমার শুটিংয়ে বান্দরবান গিয়েছিলেন অভিনেতা শ্যামল মাওলা, এরফান মৃধা শিবলুরা। বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রির দুর্গম এলাকায় ১০ থেকে ১২ দিন শুটিংয়ের পর থানচিতে ফেরে সিনেমার টিম। গতকাল বুধবার সকাল থেকে থানচি বাজারঘাটে শুটিংয়ে অংশ নেন তাঁরা। দুপুরের দিকে হঠাৎ গোলাগুলির কবলে পড়ে পুরো ইউনিট।
সেই সময়ে ধারণকৃত একটি ভিডিও গতকাল রাতে ফেসবুকে পোস্ট করে শ্যামল মাওলা লিখেছেন, ‘“নাদান” সিনেমার শুটিং করতে গিয়ে গোলাগুলির মুখে আমরা।’
গতকাল বান্দরবানের থানচি উপজেলা বাজারে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের দুটি শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। দিনদুপুরে ডাকাতি শেষে গুলি ছুড়তে ছুড়তে থানচি ছাড়ে ৪০ থেকে ৫০ জন সন্ত্রাসী।
শ্যামল মাওলা ও এরফান মৃধা শিবলু ছাড়া শুটিংয়ে আরও ছিলেন, শ্যাম মাওলার স্ত্রী ও অভিনেত্রী মাহা সিকদার, পরিচালক ফরহাদ চৌধুরী, চিত্রনায়ক সাইফ খান ও অভিনেত্রী সায়মা স্মৃতিসহ অনেকে।
গতকাল বুধবার শিবলু ফেসবুকে লিখেছেন, ‘কেউ বান্দরবানের থানচি আসার প্ল্যান করে থাকলে কাইন্ডলি আসবেন না, এখানে সিচুয়েশন খারাপ, গোলাগুলি হচ্ছে। আমাদের জন্য দোয়া করবেন।’
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় থানচিতে হোটেলে ফেরে ‘নাদান’ টিম। থানচির পরিস্থিতি তখন থমথমে ছিল, তাঁরা হোটেলেও কার্যত অবরুদ্ধ অবস্থায় ছিলেন। থানচির পরিস্থিতি শান্ত হওয়ার পর রাতে ঢাকার পথ ধরেছেন তাঁরা। আজ সকালে ঢাকায় পৌঁছেছেন শ্যামল মাওলা, এরফান মৃধারা।
আজ বৃহস্পতিবার ঢাকায় ফেরার খবর ফেসবুকে জানিয়ে অভিনেতা এরফান মৃধা শিবলু লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ অবশেষে নিরাপদে আজ ভোরে প্রিয় ঢাকায় প্রবেশ করিয়াছি।’

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৪ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে