মারা গেছেন ‘মেঘের অনেক রং’ খ্যাত চলচ্চিত্র পরিচালক হারুনর রশিদ। গতকাল রাত সাড়ে ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা।
গত ৬ ডিসেম্বর রাতে ব্রেইন স্ট্রোক করলে হারুনর রশিদকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা গুরুতর হলে তাঁকে আইসিইউ’তে রাখা হয়। সেখান থেকে আর ফেরা হলো না এই নির্মাতার।
জানা গেছে, আজ শুক্রবার বাদ জুমা বাড্ডা লিংক রোডের বাড়ির সামনের মসজিদে হারুনর রশীদের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে ঢাকার আজিমপুর কবরস্থানে স্ত্রীর কবরে সমাহিত করা হবে।
১৯৭৬ সালে মুক্তি পায় হারুনর রশিদ পরিচালিত সিনেমা ‘মেঘের অনেক রং’। মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকবাহিনীর হাতে লাঞ্ছিত নারীদের গল্পে এটি নির্মাণ করেন তিনি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন মাথিন, ওমর এলাহী, রওশন আরা, আদনান প্রমুখ। সিনেমাটির জন্য সে সময়ে সেরা চলচ্চিত্র পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন হারুনর রশিদ। এ ছাড়াও তার পরিচালনায় ‘রূপবান’ ও ‘গুনাই বিবি’ চলচ্চিত্র দুটি উল্লেখযোগ্য।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে