সৌন্দর্যের সঙ্গে দক্ষ অভিনয় দিয়ে কেবল দক্ষিণী ইন্ডাস্ট্রি নয়, নজর কেড়েছেন গোটা ভারতবর্ষের। ২০১০ সালে প্রথম চলচ্চিত্র ‘ইয়েমায়া চেসাভে’ দিয়েই দর্শকদের হৃদয়ে স্থান করে নেন। তিনি সামান্থা রুথ প্রভু। চলচ্চিত্র ক্যারিয়ারের এক যুগে দাঁড়িয়ে এই অভিনেত্রীর অর্জন নেহাত কম নয়। পাশাপাশি ফ্যাশন সচেতনতা আর ফিটনেস দিয়েও বাহবা কুড়াচ্ছেন তিনি। ৩৫ তম জন্মদিনে সামান্থার সেরা পাঁচ পারফরম্যান্স সম্পর্কে জানা যাক—
১. ইগা
সামান্থার সিনেমা নিয়ে আলোচনা করলে প্রথমেই আসে বাহুবলী খ্যাত এসএস রাজামৌলির ক্ল্যাসিক সিনেমা ‘মক্ষী/ইগা’। ছবিতে বিন্দু চরিত্রে অভিনয় করেছেন সামান্থা। বিন্দু আর তাঁর প্রেমিক ন্যানি এবং ভিলেন কিচ্ছা সুদীপকে ঘিরে আবর্তিত সিনেমার গল্প। ঘটনাক্রমে ন্যানি সুদীপের হাতে নিহত হয়। পরে একটি মৌমাছি হিসাবে পুনর্জন্ম লাভ করে ন্যানি তাঁর মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। এই সিনেমায় সামান্থার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে।
২. জানু
নিখুঁত রোমান্টিক কমেডির সব বৈশিষ্ট্য রয়েছে ‘জানু’ ছবিতে। দীর্ঘদিন পর দেখা হয় রাম ও জানুর। সামনে আসে শৈশবের প্রণয়। পুরোনো দিনগুলো স্মরণ করে একে অন্যের সমস্যা সমাধানে এগিয়ে আসা নিয়ে শুরু হয় আরেক গল্প।
৩. মাজিলি
সবাই বলে ভালোবাসা মানে হলো শুধু দিয়ে যাওয়া। আর ‘মাজিলি’ সিনেমায় এই আবেগকে সম্ভাব্য সব উপায়ে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। সিনেমাটিতে সামান্থা প্রভু ও নাগা চৈতন্যর অভিনয় তুমুল জনপ্রিয়তা পায়।
৪. রাঙ্গস্থলাম
‘রাঙ্গস্থলাম’ সিনেমায় সামান্থা রুথ প্রভু ও রাম চরণের চমৎকার রসায়ন মুগ্ধ করে দর্শকদের। সুকুমারের পরিচালনার মধ্যে এটি মিস করা সত্যিই কঠিন। সিনেমায় সামান্থা লোকাল উচ্চারণ আর দুর্দান্ত নাচের মধ্য দিয়ে সবার দৃষ্টি কেড়ে নেয়।
৫. ‘ফ্যামিলি ম্যান টু’
সামান্থা রুথ প্রভুর দুর্দান্ত অভিনয়ের তালিকা ‘ফ্যামিলি ম্যান টু’ ছাড়া অসম্পূর্ণ। বললে ভুল হবে না যে সামান্থার সবচেয়ে শক্তিশালী অভিনয় এই ওটিটি সিরিজ দিয়েই দর্শক দেখেছে। ‘ফ্যামিলি ম্যান টু’-এর ‘রাজি’ হয়ে দুর্দান্ত একটি চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছেন সামান্থা। রীতিমতো নিজের কাজের দক্ষতা দেখিয়ে তাক লাগিয়েছেন সবাইকে। দর্শকের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে সামান্থার অভিনয়।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১০ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে