
প্রতি বছর ভৌতিক সিনেমা বানায় জাজ মাল্টিমিডিয়া। জ্বীন সিরিজের এ সিনেমাগুলোর দুটি পর্ব মুক্তি পেয়েছে আগে। প্রযোজনা প্রতিষ্ঠান ভালোই সাড়া পেয়েছে সিনেমা দুটি দিয়ে। সে ধারাবাহিকতায় এবার জাজ ঘোষণা দিয়েছিল, এবার ঈদে বেশ বড় আয়োজনে মুক্তি পাবে ‘জ্বীন থ্রি’। এ সিনেমার ‘কন্যা’ গানটি ঈদের আগে মানুষের মুখে মুখে ফিরেছিল। আশা করা হচ্ছিল, সিনেমা হলেও ভালো সাড়া ফেলবে জ্বীন থ্রি। কিন্তু সিঙ্গেল স্ক্রিনে জায়গাই পেল না সিনেমাটি। মাল্টিপ্লেক্সেও খুব কম শো পেয়েছে।
অনেকে ধারণা করছিলেন, হয়তো শেষ মুহূর্তে মুক্তির মিছিল থেকে জ্বীন থ্রিকে সরিয়ে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। অনেকে আবার আগ বাড়িয়ে এটাও ধরে নিয়েছিলেন, সিনেমা ইন্ডাস্ট্রির অন্দরের পলিটিক্সের কারণেই সিঙ্গেল স্ক্রিনে জায়গা করে নিতে পারেনি জ্বীন থ্রি। অবশেষে আজ বিকেলে প্রযোজক স্পষ্ট করলেন বিষয়টি।
জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে জানানো হয়েছে, টেকনিক্যাল কারণে সিনেমাটি সিঙ্গেল স্ক্রিনে সময়মতো দিতে পারেননি তারা। প্রযোজনা প্রতিষ্ঠানটির বক্তব্য, ‘অত্যন্ত দুঃখের সাথে সাথে জানাচ্ছি যে টেকনিক্যাল কারণে জ্বীন থ্রি-এর ডিসিপি রেডি হয়েছে রাত ১২টা ৩০ মিনিটে। তাই আমরা যথাযথ সময়ে সিনেমা রিলিজ দিতে পারিনি। এখানে কোনো পলিটিক্স নেই। সম্পূর্ণ দোষ আমাদের। তবে আশা করি, খুব দ্রুত সব মাল্টিপ্লেক্সে জ্বীন থ্রি আসবে। আমরা আপনাদের জানাব।’
বর্তমানে দুটি হলে চলছে জ্বীন থ্রি। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় দেখা যাচ্ছে বেলা ২টা ১৫ মিনিট ও সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। আর লায়ন সিনেমাসে বিকেল ৫টা ১০ মিনিট ও রাত ৮টায় চলছে সিনেমাটির দুটি করে শো।
জ্বীন থ্রি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এতে অভিনয় করেছেন আবদুন নূর সজল ও নুসরাত ফারিয়া। আরও আছেন নাদের চৌধুরী, তানিয়া আহমেদ, মোস্তফা হীরা প্রমুখ। সাত বছর পর এ সিনেমা দিয়ে জাজের ঘরে ফিরেছেন ফারিয়া।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১৩ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৪ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে