ভারতের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। অসুস্থতায় ভর্তি হয়েছেন হাসপাতালে। কিডনি জটিলতায় বর্ষীয়ান অভিনেত্রীর চিকিৎসা চলছে আইসিইউতে। কিন্তু এমন অবস্থাতেও পাশে নেই তাঁর পরিবার। বরং এই কঠিন সময়ে অভিনেত্রীর সহায় হয়ে উঠেছেন তাঁর গাড়ি চালক।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাসন্তী চট্টোপাধ্যায়ের এক মেয়ে এবং এক ছেলে থাকলেও তাঁরা কেউ অভিনেত্রীর খোঁজ রাখছেন না। বরং বাসন্তী দেবীকে এই সময় তাঁর জমানো টাকা খরচ করতে হচ্ছে। ভাঙতে হয়েছে ফিক্সড ডিপোজিট। ধার করতে হয়েছে সহশিল্পীদের কাছে। এবার সেই একই কথা বললেন অভিনেত্রীর গাড়ির চালক।
সম্প্রতি টিভি নাইন বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বাসন্তী চট্টোপাধ্যায়ের চালক মলয় চাকি জানিয়েছেন, সরস্বতী পূজার আগে অভিনেত্রীকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে যে ২ লাখ রুপি বিল হয়েছিল, সেটাও মলয় ধার করে মেটান। পরে অভিনেত্রী সেই টাকা তাঁকে ফেরত দেন।
এদিন তিনি অভিযোগের সুরে জানিয়েছেন, বাসন্তী চট্টোপাধ্যায়ের মেয়ের জামাই এবং ছেলের বউ এক একদিন করে এসেছিলেন। ব্যাস ওই পর্যন্তই। হাসপাতালের বিল, বা অন্য দায়িত্ব তাঁরা কেউই কিছু নেননি।
বাসন্তী চট্টোপাধ্যায়ের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে মলয় চাকি জানিয়েছেন, বাসন্তী চট্টোপাধ্যায়ের শরীর মাঝে মধ্যেই ফুলে যায়। কিডনির জটিলতায় শরীরে পানি জমে যাচ্ছে। এ ছাড়া অন্যান্য রোগ তো আছেই।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এইসময় ডিজিটাল জানিয়েছে, অভিনেত্রীর চিকিৎসায় আর্থিক সহায়তার হাত বাড়িয়েছেন টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
সত্তরের দশকে বাসন্তী চট্টোপাধ্যায়ের অভিনয় জীবনের সূত্রপাত। অভিনয় করেছেন একাধিক সিনেমা ও সিরিয়ালে। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে— ‘মঞ্জরী অপেরা’, ‘ঠগিনী’, ‘আলো’।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৯ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে