গত এপ্রিলের শুরুতেই মুক্তি পেয়েছিল বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত টালিউড সিনেমা ‘ও অভাগী’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন অনির্বাণ চক্রবর্তী। এবার এই ছবিতে অভিনয়ের জন্যই সেরা অভিনেত্রীর সম্মাননা পেলেন মিথিলা।
সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে বসেছিল ১৪ তম দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের আসর। সিনেমার সেই উৎসবেই ‘ও অভাগী’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান মিথিলা।
এই পুরস্কার পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত অভিনেত্রী। যদিও দিল্লিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি মিথিলা। কারণ, এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন তিনি। তবে তাঁর জায়গায় পুরস্কার গ্রহণ করেছেন ছবির পরিচালক ও প্রযোজক। তবে এই পুরস্কারে সম্মানিত হয়ে মিথিলা ভীষণ খুশি।
এক ভিডিও বার্তায় মিথিলা বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে সকলকে জানাতে চাই, দিল্লিতে আয়োজিত ১৪ তম দাদাসাহেব ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এ আমি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছি। ও অভাগী ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার আমি পেয়েছি। আমি এ জন্য আমাদের পরিচালক অনির্বাণ চক্রবর্তী, প্রযোজক ড. প্রবীর ভৌমিক এবং আমাদের গোটা টিমকে অনেক ধন্যবাদ জানাতে চাই।’
প্রসঙ্গত, ‘ও অভাগী’ সিনেমায় মিথিলা ছাড়াও অভিনয় করেছেন—আরজে সায়ন, দেবযানী চট্টোপাধ্যায়, আর জে জিনিয়া, কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, সৌরভ হালদারের মতো অভিনেতারা।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে