ঢাকাই সিনেমার দর্শকনন্দিত নায়িকা শাবনূর। সিনেমায় নেই অনেক দিন। আছেন দেশের বাইরে। অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন। সন্তানকে নিয়ে থাকেন ভাইবোনদের সঙ্গে। সেখান থেকে প্রায়ই খবরের শিরোনামে আসেন। কখনো ইউটিউব নিয়ে, কখনোবা স্ট্যাটাসে। আজ ২৯ ডিসেম্বর শাবনূরের একমাত্র ছেলে আইজানের জন্মদিন। এদিনে ছেলের সঙ্গে ছবি দিয়ে ফেসবুকে ভক্তদের কাছে দোয়া চেয়েছেন তিনি। তবে শাবনূরভক্তদের জন্য দুঃসংবাদ রয়েছে। এই অভিনেত্রীর শারীরিক অবস্থা ভালো নেই। বর্তমানে হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। শাবনূরের ছেলে আইজান সোশ্যাল মিডিয়ায় বলেছে, ‘জন্মদিনে আম্মুকে পাশে পাচ্ছি না। সবাই দোয়া করবেন। আম্মু হাসপাতালে ভর্তি আছেন।’
শাবনূরের বোন ঝুমুর বলেন, ‘সপ্তাহ থেকে জ্বর ছিল। এরপর তাঁর করোনা টেস্ট করানো হলে করোনা পজিটিভ আসে। বাসায় আইসোলেশনে ছিলেন। কিন্তু হঠাৎ আজ একটু সমস্যা অনুভব করলে অ্যাম্বুলেন্স কল করে হাসপাতালে ভর্তি হন।’
প্রখ্যাত পরিচালক এহতেশামের ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় শাবনূরের। প্রথম ছবি ব্যর্থ হলেও পরে সালমান শাহের সঙ্গে জুটি গড়ে ব্যাপক জনপ্রিয়তা পান। একে একে এ জুটি সুপারহিট ছবি উপহার দিতে থাকেন।
সালমানের অকালমৃত্যুতে সাময়িকভাবে শাবনূরের ক্যারিয়ার হুমকির মুখে পড়লেও তাঁর চিরায়ত বাঙালি প্রেমিকার ইমেজ এবং অসাধারণ অভিনয় ক্ষমতা তাঁকে দর্শকদের হৃদয়ে শক্ত আসন গড়তে সাহায্য করে। পরে রিয়াজ, শাকিল খান, ফেরদৌস ও শাকিব খানের সঙ্গে জুটি গড়ে অসংখ্য ব্যবসাসফল ও জনপ্রিয় ছবি উপহার দেন।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১০ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে