বেশ কিছুদিন ধরেই চোখের সমস্যায় ভুগছিলেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এই সমস্যা সমাধানে অস্ত্রোপচার করিয়েছেন অভিনেত্রী। গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে বাঁ চোখে চোখের অস্ত্রোপচার করান তিনি। অস্ত্রোপচারের পর এখন সুস্থ আছেন এই অভিনেত্রী।
ইতিমধ্যেই ফারিয়ার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে চোখে ব্যান্ডেজ বাঁধা একটি ছবি প্রকাশ করেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সেরে ওঠা না পর্যন্ত বিরতি।’
ফারিয়ার বর্তমান অবস্থা নিয়ে ফারিয়ার মা ফেরদৌসী বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘বেশ কিছুদিন ধরেই ফারিয়ার বাঁ চোখে সমস্যা হচ্ছিল। ডাক্তারের পরামর্শে ওষুধ চলছিল, তবে গতকাল সন্ধ্যার পরপরই ডাক্তারের পরামর্শে বনানীর একটি হাসপাতালে অস্ত্রোপচার সম্পন্ন হয়।’

তিনি আরও বলেন, ‘চোখের সমস্যাটার কারণে কিছুদিন ধরে ফারিয়াকে কাজ করতে দিচ্ছি না। চোখের এই সমস্যাটা খুব জটিল না হলেও আমরা রিস্ক নিতে চাইনি। এ জন্যই দ্রুতই অস্ত্রোপচার করানো হয়েছে। আলহামদুলিল্লাহ ও পুরোপুরি সুস্থ আছে এখন।’
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ছবি ‘পাতাল ঘর’। এ সপ্তাহে মুক্তি পেয়েছে কলকাতার ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’য়ের জন্য গান ‘মেনুকা’। তার আগে ঈদের ছবি ‘সুড়ঙ্গ’তে ‘কলিজা আর জান’ গানটিতে তাঁর নাচও আলোচিত হয়েছে। নুসরাত ফারিয়ার মুক্তির তালিকায় আছে কলকাতার ‘রকস্টার’।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৮ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে