আজ ১৭ জুলাই অভিনেত্রী ডলি জহুরের জন্মদিন। জাতীয় পুরস্কার পাওয়া এই অভিনেত্রী অনেক দিন হলো দেশে নেই। নেই পর্দায়। টেলিফোনে তিনি বললেন জন্মদিনের স্মৃতিকথা, জানালেন অভিনয় প্রসঙ্গে না–বলা অনেক কথা। সাক্ষাৎকার নিয়েছেন এম এস রানা–
ডলি জহুর: ধন্যবাদ। আমি এখন মেলবোর্নে আছি। ছেলের এখানে। গত বছর জানুয়ারিতে এসেছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির জন্য যাই যাই করেও দেশে ফেরা হচ্ছে না। আমার ছেলে রিয়াসাতও যেতে দিচ্ছে না। নাতনি রাইসা আর নাতি রাইয়ানের সঙ্গে সময় কাটে বেশি। আমার নাতি রাইয়ানেরও আজ প্রথম জন্মদিন। ঘটা করে কিছুই করছি না। কেক কেটে নিজেরা একসঙ্গে সময় কাটাচ্ছি। খাওয়াদাওয়া করছি। এই তো। এখানেও লকডাউন চলছে, কাজেই বাইরে যাওয়ারও উপায় নেই।
ডলি: যখন বাবার বাসায় ছিলাম। তখন বোনেরা রান্না করত। কেক কাটা হতো। পরে যখন ছেলে বড় হলো, আলাদা সংসার সাজালাম, তখনো আমি তেমন কিছু করতাম না। ওরা বাবা-ছেলে চুপেচাপে কেক নিয়ে আসত। আমি হয়তো শুটিং শেষ করে ফিরেছি, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতেই হুট করে বাতি নিভিয়ে দিত। আমি চমকে উঠতাম। বাতি জ্বালাতেই দেখা যেত টেবিলে কেক সাজানো। পাশে একগুচ্ছ রজনীগন্ধা। একটা শাড়ি নয়তো পারফিউম। বাইরে থেকে খাবার নিয়ে আসা হয়েছে।
ডলি: দেশে ফেরার জন্য মনটা ছটফট করছে। কিন্তু ফিরতে তো পারছি না। দেখি পরিস্থিতি স্বাভাবিক হলেই চলে আসব। কত দিন আমার পরিচিত মুখগুলো দেখি না। আমার অভিনয়ের পরিবার, আমার স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা। সবাইকে খুব খুব মিস করি। পরিচিতি কত প্রিয় মুখ হারিয়ে যাচ্ছে। এখানে বসে তাদের মৃত্যূ সংবাদ পাই। মনটা হুহু করে ওঠে।
মাঝে কিছু কাজের কথা হয়েছিল। কিন্তু দেখলাম ওখানে আমার তো তেমন কিছু করার নেই। ভালো ক্যারেক্টার না হলে, অভিনয়ের সুযোগ না থাকলে কি আর শুটিং করতে ইচ্ছে হয়? তাই সিদ্ধান্ত নিয়েছি, ভালো চরিত্র বা কাজ না হলে আর অভিনয়ই করব না।
ডলি জহুর, অভিনেত্রী
ডলি: একদমই না। আর দেশে তো এখন আমাদের নিয়ে ভালো কোনো কাজও হচ্ছে না। দেখি তো টিভিতে। মা-খালা তো এখন লাগেই না। একটা–দুটো চরিত্র দিয়েই নাটক হয়ে যাচ্ছে। মাঝে কিছু কাজের কথা হয়েছিল। কিন্তু দেখলাম ওখানে আমার তো তেমন কিছু করার নেই। ভালো ক্যারেক্টার না হলে অভিনয়ের সুযোগ না থাকলে কি আর শুটিং করতে ইচ্ছে হয়? তাই সিদ্ধান্ত নিয়েছি, ভালো চরিত্র বা কাজ না হলে আর অভিনয়ই করব না।
ডলি: দেখুন, তরুণ-তরুণীদের প্রেম ভালোবাসা নিয়েই তো জীবনের সব ক্রাইসিস নয়। আমাদের বয়সী মানুষদের নিয়েও তো ভালো নাটকের গল্প হয়, সিনেমা হয়। সারা বিশ্বে হচ্ছে। আমাদের পাশের দেশে ভারতেও হচ্ছে। অথচ আমাদের এখানে একদমই হচ্ছে না।
ডলি: হ্যাঁ, ভারতে তো চরিত্রাভিনয় হচ্ছে। এই যে দেখুন সৌমিত্র চট্টোপাধ্যাকে নিয়ে কী অসাধারণ সব কাজ হলো। তাঁর সঙ্গে আমার আলাপও হয়েছিল। তিনি বলেছিলেন. তোমরা যদি আসো তাহলে খুব ভালো হয়। সবাই মিলে ভালো কাজ করা যায়। কিন্তু তিনি তো চলে গেলেন না–ফেরার দেশে।
ডলি: দেখি, দেশে আসি আগে। ভালো কাজ হলে অবশ্যই করব। তবে অবস্থা যা দেখছি, আগের মতো নিয়মিত হয়তো কাজ হবে না।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৮ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে