আজ শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। ১৩ অক্টোবর দেশে মুক্তি পাওয়ার পর এটি আজ থেকে ভারত, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়াসহ উত্তর আমেরিকায় মুক্তি পাচ্ছে বলে জানিয়েছে এফডিসি কর্তৃপক্ষ।
ভারতসহ বিশ্বব্যাপী ছবিটি পরিবেশনের দায়িত্বে রয়েছে প্যানোরমা স্টুডিওস ইন্টারন্যাশনাল; যারা এর আগে বলিউডের অনেক সিনেমা পরিবেশন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আজ সিনেমাটি ভারতের বাছাই করা শহরগুলোর বিভিন্ন মাল্টিপ্লেক্সে মুক্তি পেলেও পরের সপ্তাহে ভারতজুড়ে ব্যাপক আকারে মুক্তি দেওয়া হবে।
এর আগে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি নিয়ে হয়েছে বিশেষ শো। মুম্বাইয়ের ন্যাশনাল মিউজিয়াম অব ইন্ডিয়ান সিনেমা মিলনায়তনে এটি আয়োজন করে এনএফডিসি।
নির্মাতা শ্যাম বেনেগাল, বঙ্গবন্ধু চরিত্রে থাকা অভিনেতা আরিফিন শুভ, জুলফিকার আলি ভুট্টো চরিত্রের ভারতীয় অভিনেতা রাজিত কাপুর, বলিউড অভিনেত্রী দিব্যা দত্তাসহ অনেকেই হাজির হয়েছিলেন সেই শোতে। মুম্বাইয়ের পর গতকাল (২৬ অক্টোবর) প্রিমিয়ার হয় কলকাতাতেও। সেখানেও ভারত সরকারের আমন্ত্রিত অতিথি ও পশ্চিমবঙ্গের কলাকুশলীরা হাজির ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় মুজিব: একটি জাতির রূপকার পরিচালনা করেছেন বলিউডের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। বঙ্গমাতার ছোটবেলার চরিত্রটি করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। এ ছাড়া অন্যান্য চরিত্রে আছেন দেশের জনপ্রিয় শতাধিক অভিনয়শিল্পী।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৯ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে