সরকারি অনুদানের ছবি ‘জলে জ্বলে তারা’ বানাচ্ছেন অরুণ চৌধুরী। ছবিটির এক লট শুটিং শেষে জানা গেল এর প্রধান চরিত্রে অভিনয় করছেন মিথিলা ও নাঈম। মিথিলা কলকাতায় থাকা অবস্থায় ছবির প্রথম লটের শুটিং হয়েছে। ফোনে সব কথা ঠিক হয়ে ছিল। গত মঙ্গলবার ছবিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন মিথিলা। আজ থেকে শুরু করছেন শুটিং। ছবিতে প্রথমবারের মতো মিথিলার নায়ক হিসেবে অভিনয় করবেন অভিনেতা এফ এস নাঈম।
‘জলে জ্বলে তারা’ একটি নদী ও নারীর গল্প। নারীর নাম তারা। সেই চরিত্রে মিথিলা অভিনয় করছেন। ছবিতে মিথিলা থাকবেন গ্রামের একজন পোড় খাওয়া নারীর চরিত্রে। মিথিলাকে সাধারণত শহুরে চরিত্রেই দেখা যায় বেশি। তাই গ্রামীণ পটভূমিতে অভিনয় মিথিলার জন্য নতুন অভিজ্ঞতা।
‘জলে জ্বলে তারা’ ছবিতে মিথিলা-নাঈম ছাড়াও আছেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মনিরা মিঠু, মোস্তাফিজুর নূর ইমরান, ওবিদ রেহান প্রমুখ। গল্প লিখেছেন ইফফাত আরেফিন তন্বী।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে