
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হোন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করায় তাঁকে ঢাকার বনানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরিবার সূত্রে জানা গেছে, ফারিয়ার খাবারে অনীহা ও মাথা ব্যথা ছিল। গত পরশু থেকে শরীর একটু বেশি দুর্বল হয়ে পড়ে। এরপর গতকাল রাতে হঠাৎ করে অচেতন হয়ে পড়েন তিনি।
গতকাল রাতে চিকিৎসা নেওয়ার পর ফারিয়ার শারীরিক অবস্থা কিছুটা ভালো হয়। এ কারণে আজ শুক্রবার দুপুরে ফারিয়াকে বাসায় নেওয়া হয়েছে।
তবে চিকিৎসকেরা ফারিয়াকে সিটি স্ক্যানের পরামর্শ দিয়েছেন। এরপর জানা যাবে সমস্যাটা কী। নুসরাত ফারিয়ার মা ফেরদৌসী পারভিন গণমাধ্যমকে বলেন, ‘চিকিৎসকেরা ফারিয়াকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখতে চান। সিটি স্ক্যান ছাড়াও আরও কয়েকটি পরীক্ষা–নিরীক্ষা করতে হবে তাঁর।’
তিনি আরও বলেন, ‘শারীরিকভাবেও প্রচণ্ড দুর্বল। খাওয়া-দাওয়ায় খুবই অনিয়মের কারণে শারীরিক দুর্বলতাটা বেড়েছে। সঙ্গে গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিয়েছে। এখন দেখা যাক চিকিৎসক কী বলেন।’
উল্লেখ্য, ২০১৫ সালে ‘আশিকী’ চলচ্চিত্রে অভিনয় করেই আলোচনায় আসেন নুসরাত ফারিয়া। বাংলাদেশের সঙ্গে টালিউডেও কাজ করছেন নিয়মিত। উপস্থাপনা, মডেলিংয়ের সঙ্গে বিভিন্ন পণ্যের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেন তিনি।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১৩ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৪ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে