অনেক দিন ধরেই আত্মগোপনে আছেন অভিনেত্রী সাদিকা পারভীন পপি। এর মধ্যে তাঁর বিয়ে, সন্তান হওয়ার খবর ছড়িয়েছে। কিন্তু সেসব নিয়ে কথা বলতে দেখা যায়নি অভিনেত্রীকে। তবে বুধবার দুপুরে পপির এক ভিডিও বার্তা ছড়িয়ে পড়ে ফেসবুক ও ইউটিউবে। ওই ভিডিওতে পপি বিভিন্ন অভিযোগ জানিয়েছেন। বলেছেন, কেন তিনি সিনেমা থেকে দূরে!
ভিডিও বার্তায় পপি বলেন, ‘আমার মানসম্মানের ভয় ছিল, জানের ভয় ছিল। সবকিছু মিলে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি সিনেমা থেকে।’ অভিনেত্রীর অভিযোগ, ‘বর্তমান সমিতির একটিমাত্র ব্যক্তির কারণে, তার পলিটিকস, তার নোংরামি এবং অনেক রকমের অপকর্মে অসহযোগিতা করার কারণে আমাকে বারবার অপমানিত হতে হয়েছে। শুধু আমি না, রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, আমাদের সকলকে ব্যবহার করা হয়েছে। আমাদের কাঁধে বন্দুক রেখে সে এই চেয়ারটিতে বসেছে এবং বিভিন্ন রকম অপকর্ম করার চেষ্টা করেছে, যেখানে আমি বা আমরা সায় দিইনি। যার কারণে আজকে আমি ভিকটিম।’
তিনবার জাতীয় পুরস্কার পাওয়া অভিনেত্রী পপির চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদও বাতিল করা হয়েছে। এ অভিযোগ জানিয়ে পপি বলেন, ‘আমার মতো শিল্পী যে তিন তিনবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, এই আমার সদস্যপদ বাতিলের চিঠি দেওয়া হয়েছে। এত দিন ধরে কাজ করার পর এটা একজন শিল্পীর জন্য কতটুকু অপমানের আমি বুঝতে পারি।’
পপি ইঙ্গিত দিয়েছেন, চলচ্চিত্রের পরিবেশ ভালো হলে আবারও পর্দায় দেখা যাবে তাঁকে। অভিনেত্রী বলেন, ‘আমার সদস্যপদ বাতিলের চিঠিটি এখনো আছে। আমি নিজেকে সরিয়ে নিয়েছি এই নোংরা পরিবেশ থেকে। যদি পরিবেশ কখনো ভালো হয় তবে ফিরব। এই নোংরা মানুষগুলো যদি সরে যায় তখনই ইন্ডাস্ট্রিতে কাজ করব।’


প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৮ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে