
কয়েক মাস ধরে নিজের দুই সিনেমা নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অবশেষে দেশের দর্শকের সামনে আসছেন তিনি। ২০ ডিসেম্বর বড় পর্দায় অভিষেক হচ্ছে মেহজাবীনের। এ দিন সারা দেশে মুক্তি পাবে তাঁর অভিনীত ‘প্রিয় মালতী’।
সত্য ঘটনার অনুপ্রেরণায় ‘প্রিয় মালতী’ বানিয়েছেন শঙ্খ দাশগুপ্ত। সিনেমায় মেহজাবীনের নাম মালতী রানি দাশ। পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিল সে। আর দশটা নিম্নমধ্যবিত্ত দম্পতির মতো সংসারজীবনের ছোট ছোট স্বপ্ন বুনছিল তারা। বিবাহবার্ষিকী উপলক্ষে নৌকায় ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় একটু ঘোরাঘুরি, মালতীকে অবাক করে দিয়ে পলাশের উপহার দেওয়া, স্বামী-স্ত্রীর খুনশুটি—সবই চলছিল সুন্দর ছন্দে। হঠাৎ একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় সেই ছন্দ কেটে যায়।
শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘সিনেমার গল্পটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। সত্য যেমন কঠিন, সিনেমার বিভিন্ন মুহূর্ত তেমন কঠিন ও সমস্যার। মালতীর সমস্যা ও সংগ্রাম শুধু তার একার নয়, এগুলো দেশের মানুষের সমস্যা ও সংগ্রাম। মালতী চরিত্রটি একজন অন্তঃসত্ত্বা নারীর। বিশৃঙ্খল এই শহরে তার লড়াই করতে হয় শ্বশুরবাড়ি, সমাজ ও ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে। এর পাশাপাশি প্রশ্ন করতে চেয়েছি, একজন মানুষের অস্তিত্ব কি ডেথ সার্টিফিকেট ও ময়নাতদন্ত রিপোর্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে? সিনেমায় প্রসঙ্গগুলো আছে।’
সিনেমায় আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী প্রমুখ।

এরই মধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায়। ফ্রেম পার সেকেন্ড এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকির সহপ্রযোজনায় নির্মিত হয়েছে ‘প্রিয় মালতী’।
এদিকে মুক্তির অপেক্ষায় মেহজাবীনের আরেক সিনেমা ‘সাবা’। সেটি নির্মিত হয়েছে সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে। বানিয়েছেন মাকসুদ হোসেন। বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। সৌদি আরবের জেদ্দায় চলমান রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতা বিভাগে লড়ছে সিনেমাটি। আগামী বছর দেশে মুক্তি পাওয়ার কথা ‘সাবা’র।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৯ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে