সৌকর্য ঘোষালের ‘ভূতপরী’ সিনেমায় ভূত চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। গত বছর টালিউডে ভূতপরী সিনেমাজুড়ে জয়ার পরনে ছিল লাল শাড়ি ও গয়না। এ বেশেই ঘুরে বেড়ায় তাঁর অভিনীত বনলতা চরিত্রটি। ভূতপরীর পর এবার ডাইনি চরিত্রে অভিনয় করলেন জয়া। নুহাশ হুমায়ূনের ‘২ষ’ সিরিজের ‘বেসুরা’ পর্বে ডাইনিরূপে দেখা দিলেন তিনি।
বেসুরার গল্পে দেখা যায়, ছোট্ট এক মেয়ে বেসুরা হওয়ায় তার বাকি জীবন কাটাতে হবে কসাইয়ের ঘরে। গলায় সুর পেতে মেয়েটি হাজির হয় ডাইনির ডেরায়। গল্পের সেই ডাইনি চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। মেকআপ আর অভিনয়ের গুণে শেষের কিছু দৃশ্যের আগপর্যন্ত ডাইনি চরিত্রে তাঁকে চেনা কঠিন ছিল। গল্পের প্রয়োজনে শেষ ভাগে নিজের রূপে ধরা দেন অভিনেত্রী।
বেসুরায় অনেকটা সময় ডাইনির সাজে থাকতে হয়েছে জয়া আহসানকে। ডাইনি চরিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ক্যারেক্টার আর্টিস্ট, ভিন্ন রকম চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। গল্পটা আমার কাছে গুরুত্বপূর্ণ। ক্যামিও চরিত্র হিসেবে কাজটি করেছি। চরিত্রটি ছোট হলেও এর প্রভাব অনেক বেশি।’
নির্মাতা নুহাশ জানান, কনটেন্টটি এডিট করার সময় প্রথমে এডিটরও বুঝতে পারেননি যে ডাইনির বেশে অভিনয় করছেন জয়া আহসান। অভিনেত্রী এ জন্য কৃতিত্ব দিয়েছেন মেকআপ আর্টিস্ট, নির্মাতা ও সিনেমাটোগ্রাফারকে।
বেসুরার গল্প ও সংলাপ নিয়ে জয়া আহসানের মুগ্ধতা রয়েছে। জয়ার ভাষ্যমতে, ‘আমরা যে অভিনয় বা শিল্পচর্চা করি এবং একজন শিল্পী যে শিল্পচর্চা করেন, তার মূল জায়গাটা কী, সেটা ডাইনি বেশে আমার দেওয়া সংলাপগুলোতে নিহিত রয়েছে।’

২ষতে ক্যামিও চরিত্র দিয়ে দেশের ওটিটিতে অভিষেক হলো জয়ার। এদিকে গতকাল থেকে জয়া শুরু করেছেন নতুন একটি সিরিজের কাজ। ‘জিম্মি’ নামের সিরিজটি বানাচ্ছেন আশফাক নিপুন।
জয়ার পাশাপাশি বেসুরা দিয়ে ওটিটিতে প্রথমবার কাজ করেছেন সুমাইয়া শিমু ও ইসলাম উদ্দিন পালাকার। এ ছাড়া আরও রয়েছেন এরফান মৃধা শিবলু, বাবলু বোস, মাসউদুর রহমান প্রমুখ।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৪ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে