বাণিজ্যিক সিনেমার রোমান্টিক হিরোর তকমা অনেকটা ঝেড়ে ফেলছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। গত কয়েক বছর ধরে নিজেকে ভেঙেছেন। একের পর এক গল্প নির্ভর সিনেমাতে কাজ করে যাচ্ছেন তিনি। এবার দিলেন নতুন চমক। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট জনপ্রিয় গোয়েন্দা চরিত্র সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী হয়ে পর্দায় আসছেন দেব।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, অভিনেতা ও ছবির প্রযোজনার দায়িত্বেও থাকছেন দেব। দেবের প্রোডাকশন হাউস, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্মসের যৌথ উদ্যোগে তৈরি হতে চলেছে ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’।
গতকাল ২৮ জানুয়ারি অভিনেতা হিসেবে টালিউড ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পূর্ণ করেছেন দেব। আর এ উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ঘোষণা করেন, এবার ব্য়োমকেশের গল্প বড় পর্দায় তুলে ধরবেন তিনি।
দেব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘ইন্ডাস্ট্রিতে সতেরো বছর পূর্ণ করে ফেললাম। অভিনেতা হিসাবে আমার পরবর্তী ছবির ঘোষণা করছি। ‘‘ব্যোমকেশ দুর্গ রহস্য’’ প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্মস। আপনাদের সবার আশীর্বাদ সঙ্গে চাই। ছবির অভিনেতা, কলাকুশলী ও পরিচালকের নাম খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে।’
উত্তম কুমার থেকে যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সুজয় ঘোষ, গৌরব চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্যকে এখন পর্যন্ত বাঙালি দর্শক দেখেছে ব্যোমকেশ হিসাবে। হিন্দি ছবির পর্দাতে সুশান্ত সিং রাজপুত ‘ডিটেকটিভ ব্যোমকেশ’ হয়ে ধরা দিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো দেবের নাম।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১০ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে