এবারের ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা ‘রাজকুমার’। আর সিনেমাটির মাধ্যমে ইতিহাস হতে যাচ্ছে বাংলা সিনেমার। প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া জানিয়েছে, সিনেমার ট্রেলার প্রদর্শিত হবে বিশ্বের অন্যতম ব্যয়বহুল দুবাইয়ের বুর্জ খলিফায়। এই আয়োজনের ব্যয় নিয়েই এখন আলোচনা তুঙ্গে। ট্রেলারটি প্রদর্শনে কত গুনতে হবে প্রযোজনা প্রতিষ্ঠানকে, তা নিয়ে কৌতূহল জন্মেছে দর্শকের মাঝে।
আগামী ২৮ মার্চ ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন। সেদিনই বুর্জ খলিফায় ‘রাজকুমার’ সিনেমার ট্রেলার দেখানো হবে বলে জানিয়েছে সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান। ‘ইফতার উইথ টিম রাজকুমার’ শিরোনামে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। তিনি জানান, ট্রেলার দেখানোর সঙ্গেই শাকিবকে জানানো হবে জন্মদিনের শুভেচ্ছা।
বুর্জ খলিফায় যেকোনো প্রচারণার পুরো কাজ করে দুবাইভিত্তিক মার্কেটিং এজেন্সি ‘মুলেন লো মেনা’। প্রচারণার চার সপ্তাহ আগেই প্রতিষ্ঠানটিকে টাকা পরিশোধের সঙ্গে প্রচারের কনটেন্ট জমা দিতে হয়।
দুবাইয়ের মার্কেটিং এজেন্সি ইডিএস জানিয়েছে, প্রচারের খরচের হিসাব নির্ধারণ করে ‘বুর্জ খলিফা ইন ইমার’। সময় ও দিনের হিসাবে খরচ নির্ধারণ করা হয়। বুর্জ খলিফায় তিন মিনিট সময়ের কোনো প্রচারণার জন্য খরচ হয় আড়াই লাখ দিরহাম থেকে প্রায় এক মিলিয়ন দিরহাম পর্যন্ত। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ৭০ লাখ থেকে শুরু করে প্রায় ৩ কোটি টাকা পর্যন্ত।
টাকার অঙ্ক নির্ভর করে সপ্তাহের দিন ও সময় এর ওপর। সাপ্তাহিক ছুটির দিনে খরচের পরিমাণ বেড়ে যায়। সাধারণত রাত ৮টা থেকে রাত ১০টাকে পিক আওয়ার ধরা হয়। তবে বিশেষ দিনগুলোতে খরচের পরিমাণ অনির্ধারিত থাকে।
প্রসঙ্গত, সারা বছর খুঁড়িয়ে চললেও উৎসবে ঢাকাই সিনেমা যেন প্রাণ ফিরে পায়। বছরজুড়ে ব্যবসা না হলেও দুই ঈদেই খানিকটা সাফল্যের দেখা মেলে সিনেমার। তাই সবার অপেক্ষা ঈদের জন্য। আসন্ন ঈদেও মুক্তির অপেক্ষায় আছে প্রায় এক ডজন সিনেমা। এর বেশ কিছু সিনেমা ইতিমধ্যে শুরু করেছে প্রচারণা। এর মধ্যে ‘রাজকুমার’ সিনেমার এই ঘোষণা বাংলা সিনেমার ইতিহাসে নতুন পালক যুক্ত করছে।
উল্লেখ্য, ঢাকা, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, সাজেক ভ্যালি, ভারত ও যুক্তরাষ্ট্রে শুটিং হয়েছে ‘রাজকুমার’ সিনেমাটির। সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৯ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে