ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে করোনা পরিস্থিতি। খুলেছে প্রেক্ষাগৃহ। আর তাই একের পর এক ছবি মুক্তি পাচ্ছে সিনেমাহলে। কলকাতায় এবার সিনেমাহল জমজমাট। একগুচ্ছ বাংলা ছবি মুক্তি পাওয়ার কথা ঘোষণা হয়েছে। যার মধ্যে আছেন দেব, জিৎ, কোয়েল, পরমব্রত, মিমি, চিরঞ্জিতের মতো তারকারা।
প্রতিযোগিতা হওয়ার কথা ছিল দেবের দুই ছবির। এক হল এসভিএফের প্রযোজনায় ‘গেলন্দাজ’। আর দুই নম্বর দেবের হোম প্রোডাকশন দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসে তৈরি হাসির ছবি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’র। কিন্তু জানা গেল, পুজোয় হলে মুক্তি পাচ্ছে না এই ছবি। বরং, দেব তাঁর ছবির জন্য বেছে নিয়েছেন ছোট পর্দাকে। স্টার জলসায় প্রথম দেখা যাবে ছবিটি। থাকবে ডিজিটাল প্লাটফর্মেও। ডিজনি প্লাস হটস্টারে থাকবে ছবিটি। তবে, মুক্তির তারিখ একই আছে, ১০ অক্টোবর।
ছবিতে হবুচন্দ্র রাজার চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। রানি কুসুমকুমারীর চরিত্রে থাকছেন অর্পিতা চট্টোপাধ্যায়। আর গবুচন্দ্র মন্ত্রীর ভূমিকায় দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়কে। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের গল্প ‘সরকার মশাইয়ের থলে’ এবং ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ থেকে তৈরি হয়েছে এই ছবি। পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়।
মুক্তি পেয়েছে ট্রেলার। অনেকেই এই ছবির সঙ্গে মিল পেয়েছেন সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’-এর। এই ছবির আরেক বড় আকর্ষণ হল এর শুটিং হয়েছে বাহুবলীর সেটে। রামোজি ফিল্ম সিটিতে তৈরি হওয়া এই সেট দেখা যাবে বাংলা ছবিতে।
স্টার জলসাতেই ১০ অক্টোবর দুপুর ২টায় দেখানো হবে ছবিটি। সেদিনই মুক্তি পাবে ডিজনি প্লাস হটস্টারে। এই ছবির অন্যতম টার্গেট অডিয়েন্স হল শিশু কিশোররা। যাদের সংক্রমণের আশঙ্কা বেশি বলে সতর্ক করে দিচ্ছেন চিকিৎসক থেকে শুরু করে বিশেষজ্ঞ সকলেই। তাই আপাতত এড়িয়ে যাওয়া হবে হল রিলিজ। পরে কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি, তা এখনও নির্দিষ্ট ভাবে জানাননি ছবির প্রযোজক দেব।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৯ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে