২০০২ সাল থেকেই বাংলাদেশ থেকে সিনেমা পাঠানো হয় চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারের জন্য। আগামী বছর মার্চে বসবে অস্কারের ৯৬তম আসর। এবার বাংলাদেশ থেকে পাঠানো হচ্ছে মোহাম্মদ রাব্বি মৃধার ‘পায়ের তলায় মাটি নাই’ সিনেমাটি।
অস্কারে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগের জন্য অস্কার বাংলাদেশ কমিটি চলচ্চিত্র আহ্বান করলে মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম চলচ্চিত্র পায়ের তলায় মাটি নাই এবং মাশরুর পারভেজ পরিচালিত ‘গোয়িং হোম’ সিনেমা দুটি জমা পড়ে। দুটি সিনেমার মধ্যে পায়ের তলায় মাটি নাই সিনেমাটিকে চূড়ান্ত করেছে বাংলাদেশ কমিটি।
জলবায়ু পরিবর্তনের কারণে একজন মানুষের জীবনে যে প্রভাব পড়তে পারে, সেই গল্পই উঠে এসেছে পায়ের তলায় মাটি নাই সিনেমায়। এর আগে দক্ষিণ কোরিয়া, ভারত, জাপান, শ্রীলঙ্কা, অস্ট্রিয়া, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের উৎসবে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছে আবু শাহেদ ইমন প্রযোজিত সিনেমাটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, মোস্তফা মনওয়ার, প্রিয়াম অর্চি প্রমুখ।
একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৪ সালের ১০ মার্চ অনুষ্ঠিত হবে ৯৬তম অস্কার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১২ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে