অবশেষে বহুল প্রতীক্ষিত পুলিশ অ্যাকশন থ্রিলার ছবি ‘মিশন এক্সট্রিম’র মুক্তির ঘণ্টা বাজলো। আগামী ৩ ডিসেম্বরে দেশ ও দেশের বাইরে ছবিটির প্রথম পর্ব মুক্তি পাবে। এরই মধ্যে শুরু হয়েছে ছবির প্রচারণার প্রস্তুতিও। ‘মিশন এক্সট্রিম’র অন্যতম পরিচালক, প্রযোজক এবং লেখক সানী সানোয়ার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছেন। করোনা পরিস্থিতির ক্রমাগত উন্নতি ঘটায় ‘মিশন এক্সট্রিম’ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বড় বাজটের ছবি ‘মিশন এক্সট্রিম’র জন্য টানা ৯ মাসের হাড়ভাঙা খাটুনি করে বডি ট্রান্সফরমেশন করেছেন ছবির নায়ক আরিফিন শুভ। তৈরি করেছেন সিক্স প্যাকের সুঠাম দেহ। দীর্ঘদিন আটকে থাকার পর ছবিমুক্তির তারিখ ঘোষণা করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন পুরষ্কার বিজয়ী এই জনপ্রিয় নায়ক। তিনি বলেন, ‘মিশন এক্সট্রিম’র জন্য নিজেকে ফিট করতে যে পরিশ্রম করেছি, সেটা কখনো ভোলার মতো নয়। দীর্ঘ ট্রেনিংয়ে পায়ের লিগামেন্টের ক্ষতি হয়েছিল, ছিঁড়েছিল টিস্যুও। সেই ব্যাথায় এখনো কাতরাতে হয়। সব কষ্ট ভুলে যাবো, ‘মিশন এক্সট্রিম’ দেখে দর্শকদের যদি ভালো লাগে।’
সানী সানোয়ার বলেন, ‘করোনা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। সবই চলছে ঠিকঠাক, কেবল সিনেমা হলে আসছে না বড় বাজটের নতুন ছবি। আমরা সেই কাজটি করতে যাচ্ছি। আশা করছি, সবাই আমাদের পাশেই থাকবেন। শিগগিরই প্রকাশ করা হবে ছবির ট্রেলার এবং প্রমোশনাল কন্টেন্ট।
‘মিশন এক্সট্রিম’ ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমাম প্রমুখ।
কুল নিবেদিত কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত ‘মিশন এক্সট্রিম’ ছবিটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানী সানোয়ার নিজেই। সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব।
এর আগে পর পর দুই বছর দুই ঈদে ‘মিশন এক্সট্রিম’ মুক্তির ঘোষণা দেওয়া হলেও করোনার কারণে তা আর সম্ভব হয়নি।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৮ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে