গতকাল সন্ধ্যায় ছেলে শেহজাদ খান বীরের তিনটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী বুবলী। এরই মধ্যে ছবিগুলো ভাইরাল হয়েছে। যুক্তরাষ্ট্রের পতাকার ছাপে তৈরি ব্যান্ডানা আর চোখে রোদ চশমায় ছোট্ট বীরকে বেশ আদুরে লাগছে ছবিতে। পোস্টে বুবলী লিখেছেন ‘মাই অ্যাঞ্জেল ইজ মাই ব্রেথ’-এর বেশি কিছু নয়। তবে, দেখেই বোঝা যাচ্ছে ছবিগুলো যুক্তরাষ্ট্রে তোলা। তিনটি ছবির মাঝে একটি ছবিতে বুবলি নিজেও আছেন। কিন্তু কোনো ছবিতেই নেই শাকিব খান।
বুবলীর এই পোস্টে নানা জনের নানা মন্তব্য জায়গা করে নিচ্ছে। তালিকায় আছেন অনেক তারকাশিল্পীও। চিত্রনায়ক নিরব লিখেছেন ‘ওয়াও!’। চিত্রনায়ক মামনুন ইমন ও চিত্রনায়িকা কেয়া লিখেছেন ‘মাশআল্লাহ!’ আরও অনেক অভিনয় শিল্পী ও নির্মাতা ভালোবাসা জানাচ্ছেন ছোট্ট বীরকে।
অনেকই বলছেন ছোট্ট বীরকে দেখতে শাকিব খানের মতোই লাগছে। ওয়ালিউল বিশ্বাস নামের একজন লিখেছেন ‘পিচ্চি শাকিব খান’। নাবিলা রিনি লিখেছেন ‘দেখতে তো পুরাই শাকিব খান’। আতিক শিহাব অনিক নামের একজন লিখেছেন ‘পুরাই শাকিব খানের কপি’। আবার নাজনীন চৌধুরী নামের একজন মন্তব্য করেছেন, ‘বেঁচে থাকো, শুভ কামনা, বাবার মতো বড় মনের মানুষ হও’।
পোস্টটিতে এরই মধ্যে লাইক পড়েছে প্রায় দুই লাখ। মন্তব্য পড়েছে ১৮ হাজারেরও বেশি আর শেয়ার হয়েছে ৩ শতাধিক।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১২ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে