বলিউডের নতুন সিনেমা ‘উঁচাই’। এতে অভিনয় করেছেন বলিউডের চার ‘জ্যেষ্ঠ’ গুণী অভিনেতা। তাঁরা হলেন অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানি ও ড্যানি ডেনজংপা। সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক সুরাজ বারজাতিয়া।
মুক্তির প্রথম দিনে সিনেমাটি বক্স অফিসে খুব ভালোভাবে শুরু করতে পারেনি, কিন্তু দ্বিতীয় দিনেই ঘুরে দাঁড়িয়েছে ‘উঁচাই’। বিস্ময়কর হারে দ্বিতীয় দিনে ছবিটির আয় বেড়েছে ১০১ শতাংশ।
গত শুক্রবার (১১ নভেম্বর) মাত্র ৪৮৩ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। নায়ক-নায়িকার উপস্থিতি নেই বিধায় হল মালিকেরা তেমন আগ্রহ দেখায়নি। কিন্তু মুক্তির পর সবার ধারণায় পরিবর্তন এনেছে ছবিটি।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের তথ্য মতে, প্রথম দিন ‘উঁচাই’র আয় ছিল ১ কোটি ৮১ লাখ রুপি। কিন্তু দ্বিতীয় দিন আয় ১০১ শতাংশ বেড়ে হয়েছে ৩ কোটি ৬৪ লাখ রুপি। ফলে দুই দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৫ কোটি ৪৫ লাখ রুপিতে।
ভারতের বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে জানান, রোববার (১৩ নভেম্বর) ছবিটির দর্শক আরও বেড়েছে। তাঁর ধারণা এদিন ৫ কোটির বেশি আয় হয়েছে সিনেমাটির, যার সুবাদে মুক্তির প্রথম সপ্তাহের তিন দিনেই ছবিটির আয় ডাবল ডিজিট ছাড়িয়ে গেছে বলে মনে করা হচ্ছে।
‘উঁচাই’ প্রযোজনা করেছে বলিউডের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান রাজশ্রী। এই সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহে পারিবারিক দর্শক ফিরছে বলেও মনে করেন তরণ আদর্শ। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে, বিশেষ করে করোনার পর থেকে এই ধরনের মাঝারি আয়োজনের সিনেমাগুলোর জন্য এ রকম পারিবারিক দর্শক পাওয়া কঠিন হয়ে যাচ্ছিল। তবে ‘উঁচাই’ সেই কাজটি করে দেখাচ্ছে।’
এদিকে সর্বশেষ মুক্তি পাওয়া বলিউডের অন্য তিনটি ছবি একেবারে মুখ থুবড়ে পড়েছে। সেগুলো হলো ‘ডাবল এক্সএল’ ‘ফোন ভূত’ ও ‘মিলি’। সেসব সিনেমায় ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি, জাহ্নবী কাপুরের মতো হাল তারকারা অভিনয় করার পরেও বক্স অফিসে সুবিধা করতে পারছে না কেউই। অন্যদিকে অমিতাভ-অনুপম-বোমানের মতো ‘জ্যেষ্ঠ’ তারকাদের ছবি দেখার জন্য ভিড় বাড়ছে দর্শকের।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১০ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে